বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১২

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১২

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসী উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা থেকে বাংলাদেশিসহ ৩৯৪ জনকে উদ্ধার করা হয়েছে। প্রায় ছয় ঘণ্টার এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, রোববার রাতে ভূমধ্যসাগরে বিপজ্জনকভাবে উপচে পড়া কাঠের নৌকা থেকে জার্মানি এবং ফ্রান্সের দু’টি দাতব্য উদ্ধারকারী জাহাজ ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে।

রয়টার্স আরও জানায়, উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই বাংলাদেশ, মরক্কো, মিসর এবং সিরিয়ার নাগরিক। তবে ঠিক কতজন বাংলাদেশি ওই নৌকায় ছিলেন; সে বিষয়ে পরিষ্কার কোনও তথ্য পাওয়া যায়নি।

জার্মানি এবং ফ্রান্সের বেসরকারি সংস্থা সি-ওয়াচ ৩ এবং ওসান ভাইকিংয়ের উদ্ধারকারী জাহাজ উত্তর আফ্রিকার উপকূল থেকে ৬৮ কিলোমিটার দূরে তিউনিশিয়ার জলসীমার ভেতরে তেল স্থাপনা এবং অন্যান্য জাহাজের কাছ থেকে সাগরে ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে।

সি-ওয়াচ ৩ ভূমধ্যসাগরে রোববার রাতের ওই অভিযানের নেতৃত্ব দিয়েছে। জার্মানির এই অলাভজনক সংস্থা মোট ১৪১ জনকে উদ্ধার করেছে। বাকি অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে ওসান ভাইকিংস। রাতের এই উদ্ধার অভিযানে জার্মানির আরেক এনজিও রেসকিউ শিপের ইয়াট ‘নাদির’ সহায়তা করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ