শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:১৪

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:১৪

ব্রাজিলে মসজিদে চরমপন্থীদের হামলা-ভাঙচুর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ব্রাজিলের পোন্তা গ্রোসার ইমাম আলী মসজিদে চরমপন্থীরা হামলা ও ভাংচুর করেছে। মসজিদ প্রশাসকরা এ তথ্য জানিয়েছেন। খবরে বলা হচ্ছে, সন্ত্রাসীরা মসজিদের দেওয়ালে ক্ষতিসাধন করার সময় কোরআনের একটি কপি পুড়িয়ে দিয়েছে। আল জাজিরার বরাত দিয়ে খবরটি দিয়েছে আহলে বাইত নিউজ এজেন্সি।

ইনস্টাগ্রামে প্রকাশিত শনিবারের (২৭ নভেম্বর) এক বিবৃতিতে বলা হয়, শিয়া মসজিদটির ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, শুক্রবার সকালে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জঘন্য অপরাধটি শুধু ইসলামের বিরুদ্ধে ছিল না বরং এটি অন্য সব ধর্মের জন্যও হুমকি। কারণ হামলাটি আল্লাহর বাণী ও ঘরকে অপবিত্র করেছে।

ব্রাজিলিয়ান ওয়েবসাইট আরেথে পোস্টের করা তথ্য অনুসারে, অপরাধীরা পাশের দরজা থেকে মসজিদে প্রবেশ করেছিল যা ভাঙা অবস্থায় পাওয়া যায়। একটি ঝুলন্ত ফ্রেমে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে ইসলামিক বাক্যাংশ লেখা ছিল। তবে মসজিদ থেকে কিছু চুরি হয়নি।

ইসলাম ব্রাজিলের সংখ্যালঘু ধর্ম। প্রথমে আফ্রিকান দাসদের দ্বারা এবং তারপর লেবানিজ এবং সিরিয়ান অভিবাসীদের দ্বারা এখানে ইসলাম প্রবেশ করে। মুসলমানরা স্বাধীনভাবে ব্রাজিলে ধর্ম পালন করতে পারেন না বলে অভিযোগ রয়েছে। দেশটিতে ইসলাম মূল ধর্ম তালিকায় নেই, অন্যান্য ধর্মের কাতারে গোষ্ঠীভুক্ত। দেশটির জনসংখ্যার ১ শতাংশের প্রতিনিধিত্ব করেন মুসলমানরা।

সবশেষ তথ্যমতে, ব্রাজিলে মুসলিমদের সংখ্যা সাত লাখ ৬৭ হাজার ৭৮৩ জন। তবে সরকারি হিসেবে এই সংখ্যা গোপন করা হয়। ২০০০ সালের সরকারি আদমশুমারি অনুসারে, ব্রাজিলে ২৭ হাজার ২৩৯ জন মুসলমানের কথা উল্লেখ ছিল। অথচ তখন সংখ্যাটি আরও বেশি ছিল, যা সরকারি হিসেবে উঠে আসেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ