বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:৩০

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:৩০

উত্তরার ইহসানুল উম্মাহ মাদরাসায় কুরআনের সবক প্রদান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

রাজধানী উত্তরার ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসায় হিফজুল কুরআন সবক প্রদান অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিকেলে ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মাদ ইমাম হোসাইনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মাদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,ডক্টর মুহাম্মাদ রফিকুল ইসলাম মাদানী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র কুরআন মাজিদের হাফেজরা আল্লাহর কুরআন সংরক্ষণ প্রক্রিয়ার অন্যতম অংশ। ইসলাম তাদের বিশেষ মর্যাদা দিয়েছে। হাফেজদের অন্তরে কুরআন সংরক্ষণ আল্লাহর কুদরতের বহি:প্রকাশ।

কেননা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে সংরক্ষণের নজির নেই। পবিত্র কুরআন মাজিদের শিক্ষা অর্জনের মাধ্যমে আজকের শিশুরাই হাফেজ হিসেবে গড়ে উঠে আগামীদিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনছে ও আনবে এবং সমাজকে শিরক, বি’দাতমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হবে। তাই পবিত্র কুরআন হিফজ করার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রফেসর মুহাম্মাদ শাহাব উদ্দীন, উত্তরা ১৫ নং সেক্টর বেপজা কোয়ার্টার মসজিদের খতিব ও ইসলামী আলোচক, মুফতি শাহ আলম ফয়জুল্লাহ, দৈনিক সকালের সময়ের রিপোর্টার ও প্রেজেন্ট নিউজের সহ-সম্পাদক, এইচ এম মাহমুদ হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন, ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার ফাউন্ডার মেম্বার, হাফেজ আব্দুল আজিজ, মাওলানা আব্দুল খালেক, আলী আকবরসহ  আরো অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ