শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:৪৯

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:৪৯

নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ : আইজিপি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দেশে যেকোনো নির্বাচন যখন আয়োজন করা হয়, তখন নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষণ দেয়া হবে- সেটা অনুযায়ী ব্যবস্থা নিবে পুলিশ।

আজ শনিবার সকালে সিলেট নগরীর মিরের ময়দানস্থ মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ছয়তলা ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, নির্বাচন যখন আয়োজন করা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ীই আমরা (আইনশৃঙ্খলা বাহিনী) কাজ করে থাকি। নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ যদি আমাদের দেয়া হয়- তবে তা প্রতিপালনে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। অতএব, নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষণ দেয়া হবে- সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

এ সময় দেশে সন্ত্রাস দমন প্রসঙ্গে আইজিপি বলেন, সন্ত্রাসী-অপরাধীর বিরুদ্ধে আমরা সবসময়ই জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আসছি। যে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে- তবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া দরকার, পুলিশ তা নেবে ।

তিনি মাদক প্রসঙ্গে বলেন, এটা একটি সামাজিক সমস্যা, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান কার্যক্রম চলবে। তবে এটা দমনে তিনি সমাজের সবাইকে এগিয়ে আসারও আহবান জানান।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জনবল বৃদ্ধি পেয়েছে। আইন ও বিধির আলোকে প্রশিক্ষণ চলছে, সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ৯০ ভাগের বেশি মামলা দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ