শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:২৬

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:২৬

শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির ফলে দেশ মেধা সংকটে পতিত হবে -নুরুল করীম আকরাম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি হু হু করে বেড়েছে কাগজ, কলমসহ সকল শিক্ষা উপকরণের দাম। ব্যয় মেটাতে অভিভাবক ও শিক্ষার্থীদের নাভিশ্বাস উঠছে। অন্যদিকে, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের আয় বাড়েনি। অনিয়ন্ত্রিত বাজার ও সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য সরকারের অব্যবস্থাপনায় সৃষ্ট।

১৮ নভেম্বর ২০২২ শুক্রবার সেগুনবাগিচাস্থ আত-ত্বরিক মিলনায়তনে দিনব্যাপী কেন্দ্র নিয়ন্ত্রিত জেলা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে শাখা প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম এসব মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষা উপকরণের দাম অস্বাভাবিক বৃদ্ধি ভয়ানক অপরাধ। শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির ফলে দেশ মেধা সংকটে পতিত হবে। এ ধরনের কর্মের জন্য অসাধু ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনতে হবে।

শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষাক্ষেত্রে বিশেষ বরাদ্দ প্রদানসহ, শিক্ষার্থীদের প্রণোদনা দেওয়ার দাবি জানান কেন্দ্রীয় সভাপতি। অন্যথায়, শিক্ষার অধিকার সুরক্ষায় সর্বস্তরের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

আগামী ৩ ডিসেম্বর’২২ পল্টন মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সম্মেলন-২৩ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন নূরুল করীম আকরাম।

সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম হুসাইন মৃধা, দাওয়াহ সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহবুব হোসেন মানিক প্রমূখ নেতৃবৃন্দ।

কেন্দ্র নিয়ন্ত্রিত জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ সেশনের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়নের সভায় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সারাদেশ থেকে আগত জেলা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দ।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ