শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:১৫

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:১৫

কবি নজরুল সরকারি কলেজ ইসলামী ছাত্র আন্দোলন এর কমিটি ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

রবিউল ইসলাম রেজা, ক্যাম্পাস প্রতিনিধি:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কবি নজরুল সরকারি কলেজ শাখার নতুন সভাপতি উবাইদুল্লাহ মাহমুদ, সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান কবির।

আজ (৯ই জানুয়ারি) সোমবার বেলা ১১ টায় আড্ডা রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কবি নজরুল সরকারি কলেজের
ক্যাম্পাস সম্মেলন’২৩ অনুষ্ঠিত হয়।

কবি নজরুল কলেজের সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম রেজার সভাপতিত্বে ক্যাম্পাস সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী সমাজ ব্যবস্থার বিকল্প নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিকপট পরিবর্তন করতে কবি নজরুল সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। এজন্যই নেতাকর্মীদেরকে দেশ, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, সমাজনীতি , দর্শন ও বিভিন্ন ভাষা সহ যাবতীয় বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে, কর্মীদের নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য তিনি নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেন ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সংগ্রাম ও গৌরবময় পথ চলার আমাদের ৩১ বছর। দীর্ঘ এই পথ চলায় আমরা কিছু মেধাবী শিক্ষার্থীর দেখা পেয়েছি। যাদেরকে আমরা সৎ, দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমাদের সংগঠন এখন প্রতিটি ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। ইসলাম, দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজের নেতৃবৃন্দকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সম্মেলন শেষে প্রধান বক্তা ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করে উবায়দুল্লাহ মাহমুদকে সভাপতি , রাশেদুল ইসলামকে সহ-সভাপতি ও আহসান কবিরকে সাধারণ সম্পাদক করে ২০২৩ সেশনের কমিটি ঘোষণা করেন।

কবি নজরুল কলেজের নবগঠিত কমিটির সভাপতি উবায়দুল্লাহ মাহমুদের সঞ্চালনায় ক্যাম্পাস সম্মেলনে আরও বক্তব্য রাখেন, নতুন সাধারণ সম্পাদক মুহাম্মাদ আহসান কবির, সদ্য সাবেক তথ্য-গবেষণা সম্পাদক কাউসার আহমেদ রিফাত, সদ্য সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মুস্তফা কামাল, সদ্য সাবেক অর্থ সম্পাদক আব্দুল আহাদ মিলন, সদ্য সাবেক পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জালিস মাহমুদ সহ অনুষদ ও বিভিন্ন ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ ।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ