রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫৯

রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫৯

চরমোনাই মাদরাসায় খতমে কোরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

রেজাউল করীম,চরমোনাই মাদরাসা প্রতিনিধি:

ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা কার্যালয়ে খতমে কোরআন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার সাবেক সভাপতি ও চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ওস্তাদ মাওলানা মুহাম্মদ সোলায়মান হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন শহীদদের রক্তে কেনা আমাদের সোনার বাংলাদেশ, কেনা লাল সবুজের পতাকা, কেনা আমাদের ছোট্ট সুন্দর মাতৃভূমি। যার কারণে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। দেশ বিজয়ের সেই কাহিনীর বয়স আজ ৫১ বছর পার হয়ে গেল । দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে পেয়েছি এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি পেয়েছি পাক হানাদার বাহিনীদের হাত থেকে মাতৃভাষা বাংলায় কথা বলার স্বাধীনতা। কিন্তু আজ অতি দুঃখের সাথে বলতে হয় বর্তমানে ক্ষমতাসীন দলের লোকেরা মানুষের উপরে দুর্নীতি, অনিয়ম ও দুঃশাসন করতেছেন। আজ মানুষের কথা বলার স্বাধীনতাকে হরণ করতেছেন। মাজলুম নির্যাতিত নিষ্পেষিত মানুষ বাকরুদ্ধ হয়ে দেশে বসবাস করছে। তাদের এ জাতীয় কর্মকান্ডের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো শহীদের আত্মবিসর্জনের মূল লক্ষ্যকে চাপ দেয়া। কারণ তাদের নীতি, আদর্শকে চাপা দিয়ে না রাখলে দুর্নীতির স্বর্গরাজ্য গড়া যায় না। দুর্নীতিতে বিশ্বে বারবার চ্যাম্পিয়ন হওয়া যেতনা। তাইতো তাদের আদর্শকে চাপা দেওয়ার অভিনব এই কৌশল।

তিনি আরোও বলেন আজকাল দেখা যায় স্বাধীন বাংলার রাজপথের ফুটপাতে প্রতি রাতে লাখো লাখো শহীদের মা-বাবা আত্মীয় স্বজন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায় । হাজারো শহীদের মা আছেন যারা একবেলা খাবারের যোগান দিতে হাত পাততে হয় মানুষের কাছে। এসকল কিছু দেখেও আমরা না দেখার ভান করছি। স্বাধীনতা হয়েছে সত্যিই, স্বাধীনতা পায়নি এদেশের জনজীবন দানকারী পরিবারবর্গ। বারবার বিজয় দিবস আসে আবার চলে যায়, কিন্তু সত্য সভ্য নীতি নৈতিকতার বিজয় আজও আসেনি। সংস্কৃতির বিজয় এখনো বাংলার মানুষ ফিরে পায়নি।

এছাড়াও শহীদদের রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম ও সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় উপস্থিত ছিলেন চরমোনাই কামিল মাদ্রাসার হাফেজ ছাত্র বৃন্দ।

খতমে কোরআন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার সভাপতি মল্লিক মুহাম্মদ রেজাউল করীম ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার সহ-সভাপতি মুহাম্মাদ শাহজালাল, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রেজাউল করীম, অর্থ সম্পাদক মুহাম্মাদ রায়হান হাসান।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ওস্তাদ ক্বারী ফজলুল করীম সাহেব।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ