বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:২৭

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:২৭

কুমিল্লায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেল এর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার নেতৃবৃন্দ। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়।

আজ (শুক্রবার) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি রবিউল ইসলাম মিয়াজি ও সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াজি এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিক আবু সুফিয়ান রাসেল একজন সাহসী কলমসৈনিক ও মেধাবী শিক্ষার্থী। তিনি একাধারে দৈনিক আমাদের কুমিল্লা, সাপ্তাহিক আমোদ ও জাগো কুমিল্লাসহ বেশ কয়েকটি অনলাইন ও অফলাইন পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পেশাগত দায়িত্ব পালনকালে নগরীর ঢুলিপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যুবদল ক্যাডার কাউছার ও ব্যবসায়ী মাসুদ তালুকদার তার উপর অপ্রাসঙ্গিকভাবে হামলা করে।

আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা জানাই এবং এ হামলার ঘটনার জন্য দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য গত মঙ্গলবার নগরীর ঢুলিপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেলের উপর স্থানীয় যুবদল ক্যাডার কাউছার ও ব্যবসায়ী মাসুদ তালুকদার হামলা করে। হামলার সময় যুবদল ক্যাডার কাউছার বলেন সাংবাদিকরা আমার কিছুই করতে পারবেনা আমি সেই হেডম(ক্ষমতা) নিয়ে চলি। ঘটনার পর কুমিল্লার বিভিন্ন সচেতন মহলে নিন্দার ঝড় উঠলে বিষয়টি মীমাংসার জন্য উচ্চ মহলের কাছে আকুতি জানায় তারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ