বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৫৮

বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৫৮

জাবির ধর্ষনকাণ্ড ছাত্রলীগের আসল চেহারার বহিঃপ্রকাশ: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ছাত্রলীগ নেতার দলবদ্ধ ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।

০৪ ফেব্রুয়ারী রবিবার এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ছাত্রলীগ ক্যাম্পাস সমূহে ত্রাসের রাজনীতি করছে। যাদের কাছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা অনিরাপদ। ধর্ষণ, লুটতরাজ যা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। জাবিতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক ধর্ষণের সেঞ্চুরি ও ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের যে বর্বরতা করেছে এমন সিরিজ অপকর্মের ফিরিস্তির আরেকটি ভয়াবহ বর্বর ঘটনা ছাত্রলীগের হাতে গত রাতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে।

নেতৃদ্বয় আরও বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা যাদের ছত্রছায়ায় মানুষ থেকে ধর্ষক নামক পশুতে পরিণত হচ্ছে তাদের শক্ত হাতে প্রতিরোধ করা সময়ের অপরিহার্য দায়িত্ব। যারা নারীদের জন্য-আমার বোনদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনিরাপদ করে তুলছে তারা নারী শিক্ষা বিরোধী। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৈশাচিক এ ঘটনায় জড়িত ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবী জানাই।

বিবৃতিতে নারীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান-ক্যাম্পাস গড়ে তুলতে মানবরুপী পিশাচ-পশুদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃদ্বয়।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ