রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২৮

রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২৮

দেশ রক্ষায় ডামি নির্বাচন বর্জন করুন -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ও সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর আজ ৬ ডিসেম্বর’২৪ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশপ্রেমিক তারুণ্যকে অবৈধ আওয়ামী সরকারের পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকার একটি কলঙ্কজনক ও নির্লজ্জ ইতিহাসের সূচনা করছে এই নির্বাচনের মাধ্যমে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে অর্থনীতি, সংস্কৃতি ও দেশীয় মূল্যবোধকে ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার শেষ অপকৌশল হিসেবে পুনরায় প্রহসনের নির্বাচন মঞ্চায়ন নোংরা খেলায় মেতে উঠেছে তারা। তাই দেশ রক্ষায় তারুণ্যকে নির্বাচন বর্জনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

অবৈধ আওয়ামী দুঃশাসনের ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে শো-ডাউনের রাস্তা ও হলগুলোকে টর্চার শেল বানিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ এর ছাত্র সংগঠন ছাত্রলীগ। অবৈধ সরকারের পক্ষে মিছিল মিটিং না করলে যখন তখন সেসকল ছাত্রকে তুলে এনে পেটানো যেন পরিণত হয়েছে তাদের বিনোদনের খোরাকে। দেশের সচেতন শিক্ষার্থীরা এই পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না তাই তারা ভোট বর্জন করবে।

 

বর্তমান আওয়ামী সরকার রাষ্ট্র ও সরকারকে মিলিয়ে একাকার করে ফেলেছে। প্রশাসনে দলীয়করণ ও রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে দুর্নীতির মহোৎসবে মত্ত অবৈধ এই সরকার। একই সাথে হাজার বছরের চর্চিত বাঙ্গালী সংস্কৃতি ও দেশীয় মূল্যবোধকে ধ্বংস করতে ট্রান্সজেন্ডার কে বৈধতা দেয়ার পায়তারা এবং শিক্ষাক্রমে ভারতীয় আধিপত্যবাদ ও শিক্ষার্থীদের যথাযথ বিকাশের অনুপযোগী শিক্ষাক্রম দেশবাসীকে ভাবিয়ে তুলছে।

 

দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে অবাধে দেশের সম্পদ বিদেশে পাচার করার নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে দুর্নীতিবাজ এই অবৈধ সরকার। মুক্তিযুদ্ধের চেতনার ধোয়া তুলে বরং মুক্তিযুদ্ধের চেতনার কবর রচনা করতেই বারবার প্রহসনের নির্বাচন করে যাচ্ছে এ সরকার। দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে দুর্নীতিবাজ ও তাদের সহযোগীদের আখের গোছানোর এই খেলায় দেশবাসী সহযোগী না হওয়ার আহ্বান জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ