শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:১৪

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:১৪

ইসলামের সৌন্দর্য তুলে ধরার সময় এখন: পীর সাহেব চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

প্রেজেন্ট নিউজ ডেস্ক: ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের ১ মাস পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশের জনগণের ওপর শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো চেপে বসে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। মানুষ তখন স্বাধীনভাবে কথা বলতে পারত না, মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা ছিল না। সাংবিধানিক ও মৌলিক মানবাধিকার ছিল ভূলুণ্ঠিত। সুস্থধারার রাজনৈতিক কর্মকাণ্ড বিদায় করে দিয়েছিল। দেশের এই দুর্দিনে সরকারের বিরুদ্ধে জনগণ বিভিন্ন সময়ে আন্দোলন করতে গিয়ে জালেম সরকারের জুলুম-নির্যাতন সইতে হয়েছে। সর্বশেষ গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরশাসকের পতন ঘটে।

 

ইসলামী আন্দোলনের আমির গণঅভ্যুত্থানের ১ মাস পূর্ণ হওয়ায় দেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এখন দেশকে নতুনভাবে গড়তে হবে। জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না। বিগত ১৬ বছরে যারা দেশকে লুট করেছে, দেশে প্রতিহিংসার রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে। তাদেরকে জনগণ চায় না। মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে চায়। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান চায়। বিগত ১ মাস ধরে দেশপ্রেমিক রাজনৈতিক দল, সেনাবাহিনী ও ছাত্র নেতৃবৃন্দের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকার দেশকে অস্থিতিশীল পরিবেশ থেকে উত্তরণে প্রাণপন চেষ্টা করছেন। আমরা সরকারের সব ভালো কাজের সহযোগিতা করতে প্রস্তুত।

 

পীর সাহেব চরমোনাই বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তাদের প্রেতাত্মারা নতুন করে একটি দলের ওপর ভর করছে। আমরা এগুলো দেখতে চাই না। আমরা ন্যায়-ইনসাফ এবং সুখী-সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। ইসলামের প্রকৃত সৌন্দর্য জনগণের সামনে তুলে ধরার সময় এসেছে।

 

আগামীর বাংলাদেশ-যুব সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠক কাল: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আগামীর বাংলাদেশ-যুব সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। এ ছাড়া বক্তব্য রখবেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ