শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪৭

শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪৭

ক্যাপাসিটি চার্জের নামে ভারতের আদানি গ্রুপকে মোটা অঙ্কের টাকার দেয়ার মানে কী?

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনাসংক্রান্ত সরকারের চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। দেশের স্বার্থেই আদানি গ্রুপের সাথে কৃত চুক্তি বাতিল প্রয়োজন।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে দেশের জাতীয় মিডিয়াগুলোতে অভিযোগ উঠেছে, বেশি দাম দিয়ে অপেক্ষাকৃত নিম্নমানের কয়লা কেনা হচ্ছে। ভারতের আদানি গ্রুপের এই বিদ্যুৎকেন্দ্রের কয়লার জন্য বাংলাদেশকে যে দাম দিতে হচ্ছে, তা অন্য যেকোনো বিদ্যুৎকেন্দ্রের চেয়ে অনেকটাই বেশি।

তিনি আরও বলেন, ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি যেখানে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, সেখানে এর সঙ্গে বাড়তি যোগ হয়েছে ভারতের আদানি গ্রুপ। তারা ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে নিয়ে যাবে এক লাখ ২৬ হাজার ৫৮১ কোটি টাকা।

মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতেও বিশাল ব্যয় গুনতে হবে বাংলাদেশকে। শুধু কয়লার জন্যই দিতে হবে ৪৫ শতাংশ বেশি মূল্য। সব অর্থই পরিশোধ করতে হবে মার্কিন ডলারে। তথ্য গোপন করে বাংলাদেশের সঙ্গে এই ভয়াবহ বৈষম্যমূলক চুক্তি করেছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। অথচ এই প্রকল্পে বাংলাদেশের ক্যাপাসিটি চার্জ ও কয়লা আমদানি ব্যয় কমে যাওয়ার কথা ছিল, বাস্তবতা পুরোপুরিই ভিন্ন। সব মিলিয়ে প্রায় তিন গুণ বেশি দামে আদানি থেকে বিদ্যুৎ কিনতে হবে বাংলাদেশকে। আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের করা বিদ্যুৎ চুক্তিটি বৈষম্য ও প্রতারণামূলক। কাজেই এই প্রতারণা বন্ধ করতে হবে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ সরকারের সাথে ভারতের আদানি গ্রুপের প্রতারণার কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষ তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম সংকটে দিনাতিপাত করছে। আর আদানির সঙ্গে সরকার যে চুক্তি করেছে, সেটি আত্মহত্যার শামিল। অনেক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে পরীক্ষামূলক উৎপাদনে যে কয়লার দাম ধরিয়ে দিয়েছে, তা দেশের অর্থনীতিতে চাপ তৈরি করবে।

বিবৃতিতে বলা হয়েছে, জাহাজভাড়াসহ গোড্ডায় ব্যবহৃত কয়লার দাম আন্তর্জাতিক বাজারে ২০০ ডলার, আর তারা বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে ৪০০ ডলারে বিক্রি করতে চাইছে।

তিনি বলেন, লুটেরাদের পকেট ভারী করার জন্য এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সরকারের আত্মঘাতী ভুল পদক্ষেপের কারণে পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন জনগণের উপর এসব অপকর্মের দায় চাপানো হচ্ছে। অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। অন্যথায় প্রতিবাদের আগুন সর্বত্র জ্বলে উঠবে।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ