সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:২১

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:২১

খুলনায় ইসলামী আন্দোলনের দাওয়াতী মাসের উদ্বোধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি:  ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার ১ মার্চ বিকাল ৫ টায় দৌলতপুর বেবিস্টান্ড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার সভাপতি আলহাজ্ব সরওয়ার হোসেন বন্দের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন মল্লিক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।

দাওয়াতি মাসের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা মনিরুল ইসলাম, মুফতি আবু হুরাইরা, মোঃ ওলিয়ার রহমান, আলহাজ্ব লুৎফর রহমান, প্রফেসর গোলাম মোস্তফা বাঙালি, মোহাম্মদ আজহারউদ্দিন, মোঃ মিলন হোসেন, মোঃ আমজাদ হোসেন, মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ বশির উদ্দিন, মোহাম্মদ কামরুল আলম, মোঃ মাসুদুর রহমান, আলহাজ্ব শেখ কাওসার আলী, মোহাম্মদ নাজমুল শেখ, মোহাম্মদ মহসিন, মোঃ শাহজালাল, আব্দুর রহমান, মোঃ মুরাদ হোসেন, মোঃ সোহাগ মোল্লা, আসিফুল ইসলাম, মুফতি রাশেদুল ইসলাম মোঃ শহিদুল ইসলাম মোঃ রফিকুল ইসলাম মোঃ আবুল কালাম প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রক্তে কেনা স্বাধীনতার ৫০ বছর অতিক্রম হলো: কিন্তু এখনো দেশের ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন।৪৭% উচ্চ শিক্ষিত বেকার, মাত্র ১% লোকের হাতে জাতীয় আয়ের সিংহভাগ কুক্ষিগত হয়ে আছে, গরীব ও নিম্ন মানুষের কাছে সুচিকিৎসা যেন সোনার হরিণ। অবাধে খুন, গুম ও বিনা বিচারে হত্যাসহ আইনশৃংখলার চরম অবনতিতে দেশের সামাজিক নিরাপত্তাহীনতা আজ প্রকট। মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতনসহ সকল ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে, এভাবে সকল ইতিবাচক জরিপে বাংলাদেশের নাম নিচের দিকে আর দুর্নীতিসহ নেতিবাচক জরিপে বাংলাদেশের নাম শীর্ষৈ।

তিনি আরো বলেন, মানুষ শান্তি-মুক্তি চায় কিন্তু ক্ষমতাসীনদের দুঃশাসনে আজ দেশবাসী দিশাহারা। আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা উপেক্ষা করে মানব রচিত মতবাদের অনুসরণের কারণেই আমাদের এই পরিণতি, তাই দেশের স্বার্থরক্ষায় ও ঈমানী দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে শ্রেণী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানান। ১মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দাওয়াতি মাসের কার্যক্রম চলবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ