বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১০

বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১০

বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় থাকা যায় না: সৈয়দ ফয়জুল করীম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, এ জাতিকে ধ্বংস করার চক্রান্ত চলছে। অস্ত্রের মুখে এ দেশে কোনো সরকার থাকতে পারেনি। ব্রিটিশ থাকতে পারেনি, আইয়ুব খান থাকতে পারেনি। বাম ও রামদের কোনো শক্তি এ দেশের মানুষ তোয়াক্কা করেনি, করবেও না।

তিনি বলেন, এদেশবাসী বহু দলের শাসন দেখেছে। আওয়ামী লীগের শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে। এখন আবার বর্তমান সরকারের শাসন দেখছে। জনগণের শান্তি আসেনি এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। এর কারণটা কী? এর কারণ হলো নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত ভাগ্যের পরিবর্তন হবে না। আওয়ামী লীগকে বলতে চাই, বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার ব্রিজের পাশে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশে সব লুটপাট, চুরি আর ডাকাতি চলছে। সব দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। এজন্য আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত এদেশে নীতি ও আদর্শের পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত এ দেশে শান্তি আসবে না। আমরা চাই নীতি ও আদর্শের পরিবর্তনের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, এ দেশে শান্তি ফিরিয়ে আনতে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি মু’তাসিম বিল্লাহ মুত্তাকীর সভাপতিত্বে যুব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস শোয়াইব আব্দুর রউফ, জামিয়া কারীমিয়া মুহতামিম শফিকুল ইসলাম ফারুকী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নোমান আহমাদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি কফিল উদ্দিন।

এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মদ মারুফ শেখ। বিশেষ বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জোবায়ের আহমাদ। সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ এমদাদুল ইসলাম। সম্মেলন শেষে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য মুহাম্মদ রবিউল ইসলাম শাহীনকে সভাপতি ও এমদাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ