সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪৯

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪৯

অর্থনৈতিক সংকট লাঘবে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিকল্প নেই: পীর সাহেব চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধিঃ 

ক্ষমতাভোগী সিন্ডিকেট দেশের অর্থ নানা উপায়ে বিদেশে পাচার করছে। রিজার্ভ ইস্যুতে দেশ আজ আর্থিকভাবে পঙ্গু। সাম্প্রতিক প্রতিবেদনে বিগত ১৬ বছরে বিদেশে যে পরিমাণ অর্থপাচারের কথা বলা হচ্ছে, তা সর্বশেষ দুই অর্থবছরের মোট বাজেটের প্রায় সমপরিমাণ। অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে

আজ ২৭ নভেম্বর রবিবার ঐতিহাসিক চরমোনাই বার্ষিক অগ্রহায়ণের মাহফিলের ৩য় দিন সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দা.বা. উপযুক্ত মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না হলে, নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিরোধী দলগুলোর সমন্বয়ে সুষ্ঠু নির্বাচনের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি।

ছাত্র গণজমায়েতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নূরুল করীম আকরাম বলেন, প্রত্যেক শিক্ষার্থী তার নিজ নিজ ধর্মীয় শিক্ষা গ্রহণের অধিকার সংবিধান স্বীকৃত। তাই শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য। এ সময় তিনি নতুন শিক্ষা কারিকুলামে শিখনকালীন মূল্যায়নের পাশাপাশি সকল পাবলিক পরিক্ষায় সামষ্টিক মূল্যায়নে ধর্মীয়‌ শিক্ষাকে বাধ্যতামূলক করতে দাবী জানান।

আগামী ৩ডিসেম্বর ২০২২ ঐতিহাসিক পল্টন মোড়ে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন সফল করতে দেশের সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মুহতারাম কেন্দ্রীয় সভাপতি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় ছাত্র গণজমায়েতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি ও জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, নূরুল ইসলাম আল আমিন সহ প্রমূখ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, তথ্য গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, দফতর সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ মাহবুব হোসেন মানিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ