মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৮:১৮

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৮:১৮

জনগণকে দুর্ভিক্ষের ভয় না দেখিয়ে লুটপাট বন্ধ করুন: শায়েখে চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

মহেশপুর, ঝিনাইদহ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, দেশের মানুষ খাদ্য সংকটে ভুগছে। নিত্যপ্রয়োজনীয় পণের দাম আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে।

বিভিন্ন মিডিয়ার জরিপে উঠে এসেছে, দেশের ৬৮ ভাগ মানুষ খাবার কিনতেই হিমশিম খাচ্ছে। খাবার কিনতে সম্পদ বিক্রি করছে মানুষ। বড় একটি অংশ ঋণ করে চলছে। দেশে দুর্ভিক্ষের আলামত ফুটে উঠেছে। দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাওয়ায় অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। তৈল গ্যাস বিদ্যুৎ ও খাদ্য সহ সকল অর্থনৈতিক সংকট নিরসনে জনগণকে ভয় না দেখিয়ে লুটপাট বন্ধ করুন।

তিনি বলেন, সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। নিত্যপণ্যের দাম বাড়ার সাথে সাথে তা প্রত্যন্ত অঞ্চলে চলে যায়। কিন্তু দাম কমলে সপ্তাহ পার হয়ে গেলেও বাজারে দাম কমার নির্দেশ পৌঁছে না।

তিনি বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী সিলেবাস থেকে কৌশলে ইসলামী শিক্ষাকে বিদায়ের নানামুখি আয়োজন সম্পন্ন করেছেন। তিনি ভারতের সিলেবাসের মত করে ইসলামী শিক্ষাকে নামমাত্র রেখে পাবলিক পরীক্ষা থেকে বাদ দিয়েছেন। তার মানে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মত অবস্থা। ডারউইনের নাস্তিক্যবাদি অযৌক্তিক মতবাদ সিলেবাসে অন্তর্ভুক্ত করে কোমলমতি মুসলিম শিশুদের নাস্তিক্যবাদে ধাবিত করার চক্রান্ত চলছে।

আজ বুধবার বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে মহেশপুর হাইস্কুল মাঠে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষা সংকোচন নীতি বাতিল, মদের নীতিমালা বাতিলের দাবিতে এবং দুর্নীতি ও দুঃশাসনের অবসান করে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

মহেশপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সরোয়ার হোসেন -এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা হুমায়ূন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী আহমাদ আবদুল জলিল। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা সভাপতি ডা: এইচ এম মোমতাজুল করীম, সহ-সভাপতি মুফতী মাহমুদুল হাসান হুমায়ুন, সেক্রেটারী প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী মুহাম্মাদ রাসেল উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতী মুহাম্মাদ আলী হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক এইচ এম নাঈম মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

শায়েখে চরমোনাই বলেন, মাদককে সহজলভ্য করে দেয়া হয়েছে। যাতে নেশাগ্রস্ত জাতি তৈরি হয়। তিনি বলেন, একটি পরিবার, সমাজ ও দেশ ধ্বংস করতে মাদকাসক্ত একটি প্রজন্মই যথেষ্ট। সরকার মদকে সহজ করে দিয়ে সেই কাজটিই করছে। মানুষের মৌলিক ও ভোটের অধিকার দিতে ব্যর্থ সরকার পুরোনো স্বৈরাচারী কায়দায় যেনতেন নির্বাচনের পাঁয়তারা করছে।

তিনি আরো বলেন, জনগণকে দুর্ভিক্ষের ভয় দেখানো হচ্ছে। এই কথায় লুটেরারা লুটপাটের আরও সুযোগ নেবে। দেশজ পণ্যের অভাব নেই। কৃষকরা উৎপাদন বাড়াতে প্রস্তুত; তাদের যথাযত সহায়তা দিন। আর উৎপাদিত ও নিত্যপণ্যের সুষম বণ্টন নিশ্চিত করুন। তাহলে সংকট দূর হবে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ