বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:১৫

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:১৫

হিজাব ইস্যু: কর্ণাটক হাইকোর্টের রায়ের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। কর্ণাটক হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে।

আপিল করেছেন নাইবা নাজ। স্থানীয় সময় মঙ্গলবার এই আপিল করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নাইবা নাজ স্বপ্রণোদিত হয়ে এই আপিল করেছেন। উল্লেখ্য, তিনি উদুপির ওই পাঁচ শিক্ষার্থীদের কেউ নন। এর আগে, কর্ণাটকের হাইকোর্ট হিজাব পরা নিষিদ্ধ করে দেওয়া রায়ে বলেছেন, ধর্মীয় কারণে হিজাব মোটেই অপরিহার্য নয়।

মঙ্গলবার ভারতের কর্ণাটক হাইকোর্টের দেওয়া ওই রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া ওড়না পরে প্রবেশের ওপর রাজ্য সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে সেটিও বহাল রেখেছে।

হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ‘স্কুলগুলোর ড্রেস কোড আরোপ করার যুক্তিসংগত কারণ ছিল। ধর্ম বা অন্য যে কোনো ধরনের বিভাজন রোধ করার স্বার্থে স্কুলগুলো হিজাব নিষিদ্ধ করেছিল। এই ধরনের “নিয়ন্ত্রণের লক্ষ্য হলো একটি নিরাপদ স্থান তৈরি করা” এবং সমতাবিধানের এই আদর্শগুলো সকল শিক্ষার্থীদের কাছে স্পষ্ট হওয়া উচিত।’

তবে রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মামলা দায়েরকারীরা সাংবাদিকদের বলেন, ‘সংবিধান আমাদের ধর্ম নিয়ে কথা বলার অধিকার দেয়। আমরা একটা ধাক্কা খেয়েছি। আমরা খুব বেশি কিছু আশা করেছিলাম। আমরা হিজাব ছাড়া কলেজে যাব না।’

এর আগে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকার হিজাব ও ওড়না নিষিদ্ধ ঘোষণার পরই আদালতের দ্বারস্থ হয়েছিল শিক্ষার্থীরা। ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বহাল রাখে হিজাবের ওপর সাময়িক নিষেধাজ্ঞা।

১১ দিন শুনানির পর মঙ্গলবার কর্ণাটক হাইকোর্ট জানিয়ে দেন, হিজাব মোটেই অপরিহার্য নয়। তাই নিষেধাজ্ঞা বহাল থাকছে। একই সঙ্গে হিজাবের পক্ষে দাখিল করা পাঁচটি মামলাও খারিজ করে দেন আদালত। সূত্র: এনডিটিভি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ