রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২৬

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২৬

১ রমজান থেকে শুরু হচ্ছে হুফফাজের ২০ দিন ব্যাপী হিফজ‌ মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

শাইখুল হুফফাজ হাফেজ ক্বারী আব্দুল হক পরিচালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর ২০ দিন ব্যাপী কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। কোর্সটি তাকমীল ও মেশকাত পরীক্ষার্থীদের জন্য আগামী ১ রমজান থেকে শুরু হয়ে ২০ রমজান পর্যন্ত।

রবিবার (২৭ মার্চ) হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিনের স্বাক্ষরযুক্ত সংবাদমাধ্যমে পাঠানো এক ‍বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলে হয়েছে, প্রশিক্ষণে আবেদনকারীকে অবশ্যই তাকমীল ও মেশকাত পরীক্ষার্থী ও পূর্ণ কুরআনের হাফেজ হতে হবে। ভর্তির সময় পরীক্ষার্থীর প্রবেশপত্র দেখাতে হবে। হিফজখানার শিক্ষকতায় আগ্রহী হতে হবে। এবং ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে।

বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ গ্রহণার্থীদের জন্য জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র/চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি আবশ্যক। ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এনড্রয়েড অর্থাৎ যে সকল মােবাইল দ্বারা ইন্টারনেট চলে এমন মােবাইল নিয়ে আসা যাবে না। প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে।

বিবৃতিতে বলা হয়,

কোর্সে ভর্তিচ্ছুক মুয়াল্লিমগণকে ভর্তি ফি ও ২০ দিন থাকা-খাওয়া বাবদ ৪০০০/(চার হাজার টাকা মাত্র) জমা দিতে হবে।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর এই প্রশিক্ষণ কোর্সটি রাজধানীর কেরানীগঞ্জ নেকরোজবাগ কবরস্থান আল আশরাফ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্বিক যোগাযোগের জন্য নিম্মোক্ত নাম্বারগুলো দেওয়া হয়েছে। 01923-288370 √√ 01798-330219 √√ 01755-340006 √√

এছাড়াও Huffazul Quran Foundation Bangladesh নামের ফেইসবুক পেইজেও যোগাযোগ করতে পারেন।

প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়- ৩নং সুবল দাস রোড,শেখ সাহেব বাজার মোড়,লালবাগ ঢাকা-১২১১ । ফোন-022233668565, 01979668565। Gmail–huffazulquranfoundation@gmail.com

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ