মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৩

মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৩

হিজবুল্লাহর পাল্টা হামলা, প্রশংসায় হামাস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

দীর্ঘ ১৫ বছর পর দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। অবশ্য এর শক্ত জবাবও দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এ হামলার প্রশংসা করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। লেবাননে ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে হিজবুল্লাহ গতকাল শুক্রবার ইসরায়েলে হামলা চালায়।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, দখলদারিত্বের অপরাধ এবং লেবাননের ভূখণ্ডকে টার্গেট করার জবাবে শুক্রবার সকালে লেবাননের পক্ষ থেকে ইসরায়েলকে যে জবাব দেয়া হয়েছে আমরা তাতে অভিনন্দন জানাই এবং পুরোপুরি সমর্থন করি।

হামাস আরো জানায়, আমরা মনে করি, ইসরায়েলের দখল প্রতিরোধ করা এবং কৃত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জবাব দেয়া নির্যাতিত লোকজনের অধিকারের মধ্যেই পড়ে। তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়ানি শাফাকে এ কথা বলা হয়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে ১২২ ক্যালিবারের কমপক্ষে ২০টি রকেট ছুড়েছে। অধিকৃত শেবা ফার্ম এলাকায় অবস্থিত দখলদার ইসরায়েলের সেনা অবস্থান লক্ষ্য করে এসব রকেট হামলা চালানো হয়।

রকেটগুলো দেশটির শিবা শহরের আল-আরকুব এলাকা থেকে ছোড়া হয়। লেবানন থেকে এসব রকেট ছোড়ার পর পরই ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকা ও অন্যান্য এলাকায় সাইরেন বেজে উঠে।

ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছে যে, দেশটির উত্তরাঞ্চলের লোকজনকে নিরাপদ স্থান তথা ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ রকেট হামলার পর জরুরি বৈঠক করেছেন।

এর আগে লেবাননের কাফর শুবা পাহাড়ি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এ সময় তারা ফসফরাস বোমাবর্ষণ করেছে। এতে লেবাননের ওই এলাকার ফসলের ক্ষেতে আগুন ধরে যায়। তার আগে দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দীর্ঘ ১৫ বছর পর ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা চালালো বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ