রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৩৪

রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৩৪

হেলিকপ্টার ফিরিয়ে দিন নয়তো প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হব: তালেবান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

আফগানিস্তানের হেলিকপ্টারগুলো দেশটিকে ফেরত দেয়ার জন্য তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে অন্তর্বর্তী তালেবান সরকার। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক তালেবান নেতা মোল্লা উমরের ছেলে মোল্লা ইয়াকুব এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি মঙ্গলবার কাবুলে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “তালেবানের সহ্যের সীমা শেষ হয়ে এসেছে।আমাদেরকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করা উজবেকিস্তান ও তাজিকিস্তানের উচিত হবে না।”

তালেবান সরকার বলেছে, আফগানিস্তানে বর্তমানে ২০০টির বেশি হেলিকপ্টার রয়েছে যেগুলোর মধ্যে ৫০টিকে তারা সচল করে উড্ডয়নের উপযোগী করতে পেরেছেন। কাবুল সম্প্রতি আরো বলেছিল, গত বছরের আগস্ট মাসে সাবেক আশরাফ গনি সরকারের পতনের সময় অন্তত ৪০টি হেলিকপ্টার প্রতিবেশী দেশ উজবেকিস্তান ও তাজিকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।

আশরাফ গনি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট আশরাফ গনি ২০২০ সালের ১৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান এবং তার পালিয়ে যাওয়ার খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কাবুল অবরোধ করে রাখা তালেবান সদস্যরা রাজধানীতে প্রবেশ করেন এবং কাবুল দখল করে নেন। প্রেসিডেন্ট গনি পালিয়ে যাওয়ার সময় চার হেলিকপ্টার ভর্তি বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন বলে সে সময় গুজব ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে অবশ্য গনি এই অভিযোগ অস্বীকার করেন। কিছুদিন আগে তালেবান সরকার ঘোষণা করেছিল, গনি সরকারের পতনের সময় তার প্রশাসনের বহু পদস্থ কর্মকর্তা হেলিকপ্টারে করে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন।#

পার্সটুডে/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ