রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৫০

রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৫০

হেলেনা পরীমণি পিয়াসা ও মৌয়ের বাসায় সিআইডির অভিযান, আলামত সংগ্রহ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমণি ও দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ-এর বাসায় অভিযান চালিয়ে মামলা সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে শনিবার বিকেল ৪টার দিকে এ অভিযান শুরু হয়।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক সমকালকে বলেন, হেলেনা জাহাঙ্গীর, পরীমণি, পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। ওই তদন্তের অংশ হিসেবেই তাদের বাসায় অভিযান চালিয়েছেন সিআইডি সদস্যরা। সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। রোববার এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সিআইডি সূত্র জানায়, সিআইডির দল প্রথমে বিকেল ৪টার দিকে গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাসায় যায়। তার বিরুদ্ধে গুলশান থানায় করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও পল্লবী থানার চাঁদাবাজি-প্রতারণার মামলার তদন্ত করছে সিআইডি। এ ব্যাপারে আলামত সংগ্রহের পর চিত্রনায়িকা পরীমণির বনানীর বাসা, পিয়াসার বারিধারার বাসা ও মৌয়ের মোহাম্মদপুরের বাসায় যান সিআইডি সদস্যরা।

হেলেনা জাহাঙ্গীর, পরীমণি, পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও প্রযোজক নজরুল ইসলাম রাজ বর্তমানে সিআইডি হেফাজতেই রয়েছেন। তাদের বিরুদ্ধে করা মামলাগুলো বুঝিয়ে দিয়ে তাদেরও সেখানে হস্তান্তর করা হয়। তারা রিমান্ডে রয়েছেন। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৯ জুলাই মধ্যরাতে হেলেনার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। চার ঘণ্টার অভিযানে তখন জব্দ করা হয় ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, দুটি মোবাইল ফোন, ১৯টি চেকবই, বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো খেলার ৪৫৬টি চিপস।

র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ ওই অভিযান চালায়। পরদিন তার বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা করে র‌্যাব। এরমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।

অপর মামলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। একই রাতে পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়। সর্বশেষ ২ আগস্ট চাঁদাবাজির অভিযোগে পল্লবী থানায় আরেকটি মামলাটি করেন আব্দুর রহমান তুহিন নামে এক সাংবাদিক।

এরপর ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একইদিন রাতে প্রযোজক নজরুল ইসলাম রাজকেও আটক করা হয়। পরে বনানী থানায় পরীমণি ও রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়।

এরপর গত রোববার মধ্যরাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাদকদ্রব্যসহ ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মোহাম্মদপুর থেকে ইয়াবাসহ মরিয়ম আক্তার মৌকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ