বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩৪

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩৪

গণপরিবহনে অর্ধেক যাত্রী, কমছে দোকানপাট খোলার সময়ও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় সরকার আবারো বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন এবং দোকানপাট রাত ১০টার পরিবর্তে ৮টা পর্যন্ত খোলা রাখাসহ আগামী সাত দিনের মধ্যে এসব বিধিনিষেধ আরোপ করা হবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘গণপরিবহন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলবে এবং দোকানপাট রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।’

আগামী সাত দিনের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের দেশে ওমিক্রনের কিছু রোগী পাওয়া গেছে। গত দুই সপ্তাহ গড়ে ২৫০ জন ছিল করোনা রোগী। গতকাল ছিল ৬৭৫ জন। যেভাবে বাড়ছে তা আশঙ্কাজনক।’

মন্ত্রী বলেন, ‘এখন দেশের সবাইকে সচেতন থাকতে হবে। মাস্ক ছাড়া কেউ যানবাহনে চলাচল করতে পারবে না, করলে জরিমানা।’

তিনি জানান, দোকানপাট রাত ১০টার জায়গায় রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। দোকানে মাস্ক ছাড়া কেউ যেতে পারবে না। গেলে দোকান মালিক ও ক্রেতা সবার জরিমানা করা হবে।

এখনই লকডাউন না
স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের চিন্তা এখনো করছে না সরকার। সংক্রমণ বেড়ে গেলে তখন সেটা নিয়ে চিন্তা করা হবে।

সীমান্ত বরাবর স্ক্রিনিং জোরদার করতে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জাহিদ মালেক। তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ২০ হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে। রোগী আরো বাড়লে আমাদের পরবর্তী করণীয় নিয়েও আমরা ভাবছি।

এর আগে সোমবার করোনা মোকাবেলায় সরকার বিধিনিষেধ তীব্রতর করতে যাচ্ছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

সূত্র : ইউএনবি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ