শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৫৩

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:৫৩

১৪টি ভাষায় অনুবাদ হবে পবিত্র হজের খুতবা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

পবিত্র হজ উপলক্ষে এ বছর আরাফাত দিবসের খুতবাটি মোট ১৪টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ এই খুতবা সর্বাধিক শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দেবে বলে জানিয়েছে দেশটি। অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো- ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চাইনিজ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি ও তামিল।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুই পবিত্র মসজিদ-বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আল-সুদাইস।

এ সময় তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববী এবং মসজিদুল হারামের পরিষেবার উন্নয়নে সীমাহীন সহায়তা দিচ্ছে। আল-সুদাইস বলেন, আরাফাতের খুতবার লাইভ অনুবাদ এবার পঞ্চম বছরের মতো সম্প্রচারিত হবে। আরবি ছাড়াও খুতবাটি এ বছর আরো ১৪টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে।

আল-সুদাইস আরো বলেন, সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী ও দর্শনার্থীদের সেবা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বকে ইসলামের সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে আগ্রহী। আরাফাত দিবসের খুতবাটির লাইভ অনুবাদ বিশ্বের জন্য একটি বিস্তৃত প্রকল্প, বিশেষ করে পবিত্র স্থানগুলোতে দর্শনার্থীদের জন্য, যা বহু ভাষাভাষী মানুষকে শোনার সুযোগ করে দেয়।

উল্লেখ্য, প্রায় দেড় হাজার বছর আগে এই আরাফাতের ময়দান থেকেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সা: মানবাধিকার, ইসলামের শিক্ষা এবং নারীর অধিকার এবং সুন্নাহ মেনে চলার জন্য ঐতিহাসিক বিদায় হজের ভাষণটি দিয়েছিলেন। আরাফাত দিবসের খুতবাটির অনুবাদ এ বছর সারা বিশ্বের ২০ কোটি মুসলিমের কাছে পৌঁছাবে বলে আশা করেন আল-সুদাইস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ