শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:১৮

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:১৮

৩১শে মে শুরু হচ্ছে না হজ ফ্লাইট

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

এখনও হজ প্যাকেজই ঘোষণা করেনি ধর্ম মন্ত্রণালয়। ৩১শে মে হজ ফ্লাইট শুরু হচ্ছে না।

৩১শে মে হজ ফ্লাইট শুরু হচ্ছে না, এটা নিশ্চিত। কারণ হজ প্যাকেজই ঘোষণা হয়নি এখনও। অথচ প্যাকেজের ওপরই নির্ভর করছে পরবর্তী যাবতীয় কার্যক্রম। অবশ্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন-হাব বলছে, নিজ নিজ করণীয় পালনে তারা সর্বতো প্রস্তুত, শুধু অপেক্ষা হজ প্যাকেজ ঘোষণার।

গত ২৭শে এপ্রিল সচিবালয়ে এক বৈঠকের পর চলতি বছরের হজ ফ্লাইট শুরুর একটি সম্ভাব্য তারিখ ৩১শে মে ঘোষণা করা হয়। কিন্তু সে সম্ভাবনা আর আলোর মুখ দেখছে না। তাছাড়া এত কম সময়ে যাবতীয় প্রস্তুতি নিয়েও সংশয়ে ছিল হাব।

এরমধ্যে গত ৫ই মে ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে দ্রুত হজ প্যাকেজ ঘোষণা করতে অনুরোধ জানায় হাব। আর ৭ই মে হাব আরেকটি চিঠিতে ১০ই জুনের আগে হজ ফ্লাইট শুরু না করতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।

হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, আমরা এজেন্সিকে আগে থেকেই বলে রেখেছি তাদের কোন প্রতিনিধি সৌদিতে গিয়ে বাড়ি ভাড়ার জন্য যাবে তা যাতে আগেই ঠিক করে রাখে। হজ যাত্রীরাও যাতে টাকা-পয়সা প্রস্তুত রাখে। কারণ কোন হজ যাত্রীরা যাবেন তারও একটা সিলেকশন আছে।

সবকিছু হিসাব করে এটা নিশ্চিত হওয়া গেছে, ৩১শে মে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে না। এরপরও যাবতীয় প্রস্তুতি সংশ্লিষ্টদের রয়েছে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, আমাদের ৩১শে মে’র জন্য একটা প্রস্তুতি ছিল। কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এই সময়ের মধ্যে তা করা সম্ভব হবে না। সিলেট এবং চট্টগ্রাম থেকে যারা যাবে তাদের ইমিগ্রেশন কিন্তু এখান থেকে হবে না। কারণ ইমিগ্রেশনের একমাত্র সুবিধা শুধু ঢাকাতেই আছে এবং এই কাজটা সৌদি কর্তৃপক্ষই করে।

বাংলাদেশ থেকে এ বছর সাড়ে ৫৭ হাজার মানুষ হজে যেতে পারবেন। ৭৫টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে ৩১ হাজার যাত্রী পরিবহণ করবে বিমান, বাকিরা যাবেন সৌদিয়া এয়ারলাইন্সে।

করোনার কারণে গত দুই বছর সৌদি আরবের বাইরের কেউ হজ করার সুযোগ পাননি। প্রতি বছর সাধারণত ২০ থেকে ২৫ লাখ মানুষ হজ পালনের অনুমতি পান। কিন্তু করোনা মহামারির মধ্যে সৌদি সরকার এবার বিশ্বের ১০ লাখ মানুষকে হজে যাওয়ার অনুমতি দেবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ