শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৬

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৬

জেদ্দায় হজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

২০২৩ সালের পবিত্র হজবিষয়ক সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯-১২ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে চার শর বেশি চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের তত্ত্বাবধানে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে হজ ও ওমরাহ পালনের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করাই এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য।

আরব নিউজ সূত্রে জানা যায়, এই সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের দুই শতাধিকের বেশি প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তির সামনে হজবিষয়ক পরিকল্পনা উপস্থাপন করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বাণিজ্যিক অংশীদারিত্ব ও চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি হজযাত্রীদের সম্ভাব্য সব প্রয়োজন পূরণে নানা উদ্যোগ নেওয়া হবে।

তাওফিক আল-রাবিয়াহ বলেন, এই সম্মেলনটি জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবারের সম্মেলনে ৫৬টির বেশি দেশ থেকে প্রতিনিধি, মন্ত্রী, রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। আশা করছি, এবারের সম্মেলনে চার শর বেশি চুক্তি সম্পন্ন হবে। এবারের হজ এক্সপোতে ১০টি মূল সেশন, ১৩টি প্যানেল ও হজ আলোচনা, ৩৬টি কর্মশালা থাকবে। পাশাপাশি হজ ও ওমরাহ বিষয়ক পরিষেবার প্রচারণা ও ইসলামী সংস্কৃতির প্রদর্শনী থাকবে।

সম্মেলনে হজ ও ওমরাহযাত্রীদের বিভিন্ন পরিষেবা নিয়ে আলোচনা করা হবে। বিশেষত হজযাত্রার অভিজ্ঞতাকে আরো দুর্দান্ত করতে লজিস্টিক, পরিবহন, জনসমাগম ব্যবস্থাপনা, আবাসন ও আতিথেয়তা পরিষেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন পরিষেবার উন্নয়নের বিষয়ে আলোচনা করা হবে। সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের মুসল্লিদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ