সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২২

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২২

এবার ৬০ হাজার সৌভাগ্যবান মানুষ হজ পালন করবেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে আর মাত্র ক’দিন বাকি। তবে গত ২৬ জিলকদ থেকে মক্কা শরিফে ১৪৪২ হিজরী সালে পবিত্র হজের হোম কোয়ারেন্টিনে নির্বাচিত হজযাত্রীদের অবস্থান কার্যক্রম শুরু হয়েছে।

চলতি বছর হজে অংশগ্রহণের জন্য ৫ লাখ ৪০ হাজার নারী-পুরুষ আবেদন করেছিলেন। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী এবারো কঠোর লকডাউনের মাঝে এবার ৬০ হাজার নারী-পুরুষকে পবিত্র হজের অনুমতি দেয়া হয়েছে। এদের মধ্যে ১৫ হাজার সৌদি নাগরিক বাকি ৪৫ হাজার সউদী আরবে অবস্থানকারী বিদেশি নাগরিক।

নির্বাচিত এসব হজযাত্রী মক্কা শরিফে পাঁচ থেকে সাত দিন নির্ধারিত বাড়ি এবং হোটেলে হোম-কোয়ারেন্টিনে অবস্থান করবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ৬০টি ইউনিট এর মাধ্যমে হজ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। সৌদি আরবের মদিনা মুনাওয়ারা থেকে নদওয়াতুল ওলামা আল আলামিয়ার চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মাদানী গতকাল শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, আমার পরিচিত মদিনার এক পরিবার গতকাল হজের উদ্দেশে মক্কায় গিয়ে হোম-কোয়ারেন্টিনের অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছে, অনুমোদনপ্রাপ্ত হজযাত্রীরা মক্কার বিভিন্ন হোটেল ও বাড়িতে হজের যাত্রার আগে হোম কোয়ারেন্টিনে থাকতে শুরু করেছেন। তিনি জানান, মিনায় হাজীদের তাঁবুগুলো বিশেষ ব্যবস্থায় টানানো হয়েছে।

মদিনা থেকে প্রবাসী বাংলাদেশি শেখ আবু আহমাদ স্বপরিবারে চলতি বছর হজ পালনের জন্য আবেদন করেছিলেন সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ে। কিন্তু তার আবেদন মঞ্জুর হয়নি। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের শ্রম সচিব মো. আমিনুল ইসলাম জানান, এবারের পবিত্র হজ অনেকটা লটারির মাধ্যমে হচ্ছে। সৌদিতে অবস্থানরত কতজন বাংলাদেশি এবার হজের সুযোগ পেয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো পরিসংখ্যান জানা যায়নি। তবে কেউ হজের অনুমতি পেয়ে থাকলে একমাত্র তিনি জানতে পারবেন। সূত্র: ইনকিলাব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ