শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২০

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২০

৫ মাসে কোরআনের হাফেজ শিশু ফাহাদ, পেল গণসংবর্ধনা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ মাসে পবিত্র কোরআন হিফজকারী শিশু হাফেজ জান্নাতুল নাঈম ফাহাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার ১৩ নভেম্বর বিকেলে পাকুন্দিয়া পৌর এলাকায় মাদরাসা মাঠে নিজ মাদরাসা ও এলাকাবাসীর আয়োজনে তাকে সম্মাননা ক্রেস্ট ও মেডেল উপহার দেওয়া হয়। মাদরাসার সাবেক শিক্ষক মো. ইসরাঈলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।

এদিন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র নজরুল ইসলাম আকন্দ বলেন, ‘ফাহাদ পাঁচ মাসে কোরআন মুখস্থ করে বিস্ময়ের সৃষ্টি করেছে। কোরআন আল্লাহ তায়ালার একটি মুজেজা। আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন।’

তিনি আরও বলেন, ‘তার দৃষ্টান্ত আমাদের এই ফাহাদ। ফাহাদের এই অর্জন আমাদের এলাকা ও মাদরাসার সকল শিক্ষার্থীর মধ্যে অনুকরণীয় হয়ে থাকবে। আমরা দোয়া করি ফাহাদ যেন বড় হয়ে দ্বীনের দাওয়াত দিয়ে দেশ ও জাতির খেদমত করতে পারে।’

এদিকে ৯ বছর বয়সী হাফেজ জান্নাতুল নাঈম ফাহাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মিরুককান্দি গ্রামে। তার বাবা কুয়েতপ্রবাসী মোখলেছুর রহমান।

এদিন দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন, শিক্ষাবিদ জি এম রুহুল আমীন, সমাজসেবক আতিকুর রহমান মাসুদ, পৌর কাউন্সিলর রাকিবুল আলম ছোটন ও মাহমুদুল হাসান রাসেলসহ আরও অনেকেই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ