শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৪৭

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৪৭

মাত্র চার বছরে রেডিও শুনে শুনে হাফেজ হন এই ফিলিস্তিনি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের প্রত্যন্ত অঞ্চলের চারণভূমিতে মেষ চরাতেন হাজি সালামাহ আলী (৬০)। সাথে নিয়ে যেতেন একটি রেডিও। চারণভূমিতে একদিকে যেমন মেষপালের প্রতি খেয়াল রাখতেন, তেমনি রেডিও চালু করে নিয়মিত শুনতেন কুরআন তেলাওয়াত। এভাবে মাত্র চার বছরে রেডিও শুনে শুনেই ১৯৮৭ সালে পবিত্র কুরআনুল কারিম মুখস্থ করেন তিনি।

গত ২০২১ সালের ১৬ এপ্রিল আলজাজিরা মুবাশিরকে নিজের অনুভূতি জানিয়ে হাজি সালামাহ আলী বলেন, ‘১৯৮৩ সালে নিয়মিত আমি রেডিওতে কারীদের তেলাওয়াত শোনা শুরু করি এবং আল্লাহর অনুগ্রহে মাত্র চার বছরের মধ্যে আমি কুরআনে কারিম হিফজ করতে সক্ষম হই। তখন আমাদের আশপাশে কোনো নিয়মতান্ত্রিক হিফজখানা কিংবা হিফজ শিক্ষক ছিলেন না। হাফেজ হওয়া ও তেলাওয়াত সুন্দর করা আমার একান্ত ব্যক্তিগত চেষ্টার ফলেই সম্ভব হয়েছে।

শুরুতে আমার তেলাওয়াত ততটা মানসম্মত ছিল না, তবে আমি শুধু পবিত্র কুরআন মুখস্থ করেই শেষ করিনি; বরং কখন কোন কারী তেলাওয়াত করতেন তা-ও খেয়াল রাখতাম এবং নির্দিষ্ট সময়ে রেডিও ছেড়ে কুরআনে কারিম দেখে দেখে আয়াত মিলিয়ে ঠোঁট নাড়াতাম এবং পড়তাম। এভাবে মুখস্থ করার পাশাপাশি তেলাওয়াতও সুন্দর করেছি। আর তা করেছি চারণভূমিতে মেষ চরানোর সময়।

বাহ্যত এরূপ প্রতিকূল পরিস্থিতিতেও আমাকে কুরআন হিফজ করতে উদ্বুদ্ধ করেছে ইসলামী বইপত্র পাঠের আগ্রহ; আমার হাতে যে বই-ই আসুক আমি তা পড়ার চেষ্টা করতাম। এভাবেই একসময় কুরআন পাঠে গভীর মনোযোগী হই। আমি এখনো মরুভূমিতে কুরআন তেলাওয়াত করার সময় ভিন্ন রকম আমেজ উপলব্ধি করি।

মেষ চরানোর জন্য আমি দেশের বিভিন্ন অঞ্চল চষে বেড়াই, নানা প্রকৃতির ও সংস্কৃতির মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়, আমি তাদের সবাইকে কুরআন পড়তে উদ্বুদ্ধ করি। কেননা, কুরআন পড়ে কেউ বিফল হয় না। আমি আমার সময়কে কাজে লাগিয়েছি এবং আল্লাহর অনুগ্রহে হাফেজ হয়েছি। আলহামদু লিল্লাহ!

-আলজাজিরা অবলম্বনে বেলায়েত হুসাইন

সূত্র: নয়া দিগন্ত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ