বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:১২

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:১২

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক- ৯ই জুলাই, বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতাল চত্বরে যুবদল নেতাকর্মীদের হাতে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক মোহাম্মদ ইউসুফ এবং চট্টগ্রাম মহানগরের নেতৃত্ব বৃন্ধ। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই।

নেতৃদ্বয় বলেন, “চকবাজারের এই নির্মম হত্যাকাণ্ডে আমরা স্তম্ভিত, ক্ষুব্ধ এবং গভীরভাবে শোকাহত। অবিলম্বে এই নৃশংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

গত বুধবার সন্ধ্যা ৬টায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করে। এই পাশবিক হত্যাকাণ্ডের পর ঘাতকদের নিহতের নিথর দেহের উপর নৃত্য এবং আনন্দোৎসব আদিম বর্বরতাকেও হার মানায়, যা সভ্য সমাজে কল্পনাতীত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

নেতৃদ্বয় মনে করেন, এই ধরনের ঘটনা কেবল একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি মানবতা, আইন, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে হত্যা করা কেবল নৃশংসতাই নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা স্পষ্ট করে তুলেছে যে, দেশের নাগরিক নিরাপত্তা এবং আইনের শাসন চরমভাবে প্রশ্নবিদ্ধ।

নেতৃদ্বয় আরও বলেন, “এটি এক ভয়াবহ সামাজিক বার্তা, যেখানে অপরাধীরা মনে করে তারা ধরা-ছোঁয়ার বাইরে। এমন বার্তা রাষ্ট্র ও সমাজ কোনোভাবেই বহন করতে পারে না। আমরা এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে জোরালোভাবে দাবি জানাই, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ঘাতক ও তাদের মদদদাতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। নিশ্চিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি, যেন ভবিষ্যতে আর কোনো ঘাতক এমন অন্যায় করার সাহস না পায়।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ