শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২৮

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২৮

ঘর পুড়িয়ে দেয়ার মামলায় জামিনে এসে হত্যার হুমকিতে মানববন্ধন 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষক আব্দুল হালীমের বসত ঘরে অগ্নিসংযোগের মামলায় জামিনে এসে গুম-খুন ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়।

সোমবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে মোঃ বেলাল হোসেন বলেন, ৮নং ওয়ার্ডের ভূমিহীন, কৃষক আব্দুুল হালীমকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য এলাকার মাদক সেবী ভূমিদস্যুবাদ সন্ত্রাসী আবু ছায়েদ মানিক এর নেতৃত্বে গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে কৃষক আব্দুল হালীম’র পরিবারে সকল সদস্যকে ঘুমের আচ্ছন্ন থাকা অবস্থায় বসত ঘরে অগ্নিসংযোগ করে জালিয়ে পুড়িয়ে দেয়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় কৃষক আবদুল হালীমের স্ত্রী বিবি আয়েশা বাদী হয়ে আবু ছায়েদ মানিককে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ মামলার অপর আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করলেও মামলার প্রধান আসামীসহ কয়েকজন অপরাপর আসামী পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আদালত থেকে জামিনে এসে ফের কৃষক আব্দুল হালীম সহ তার পরিবারের সদস্যদের জবাই করে হত্যার হুমকি দেয় ভূমিদস্যু আবু ছায়েদ মানিকসহ তার সাঙ্গপাঙ্গরা।

মানববন্ধনে এলাকাবাসী আরো বলেন, পাশে দাঁড়ানো যে কোন সচেতন মানুষের তার মানব জন্মের দায় মনে করি। মানুষ পরিচয়ে থেকে কিভাবে ভয়ানক, অমানুষে রুপান্তর ঘটালো সেটা নিয়ে এলাকার সাধারণ মানুষের মনে বিস্ময়। এ ছাড়াও অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় এক ভয়ঙ্কর বিষয় হয়ে উঠেছে যা এলাকাবাসীর উদ্বেগের কারণ। এক ইউপি সদস্যের সহযোগিতায় তাদের অপকর্মের সাহসের মূল উৎস। এখানে আবু ছায়েদ মানিক, আবু নাছের, সৈয়দ আহম্মদ মোঃ ডালিম, আনোয়ার হোসেন, আবদুল হাইরা অসৎ এবং একটি ভয়ঙ্কর সন্ত্রাসের নাম। তারা এলাকায় একটি নেশাগ্রস্থ গ্রুপে উপজীব্য করে শক্তির বলয় গড়ে তুলেছেন। যার ফলে এলাকায় সাধারণ ও নিরীহ মানুষদের জীবন-যাপন, বসবাস, চলাফেরা করা হুমকি হয়ে উঠেছে।

ভূমীদস্যু আবু ছায়েদ মানিকসহ অপরাপর আসামীরা এর পূর্বে কৃষক আবদুল হালীম’র দখলী-জায়গা আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইন অমান্য করে জোরপূর্বকভাবে জমিনে হালদিয়ে আমন ধান রোপন করেন।

নাম প্রকাশে অনৈচ্ছুক এক জনপ্রতিনিধিকে ইঙ্গিত করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন জনপ্রতিনিধি সন্ত্রাসীদের প্রকাশ্যে মদদ দিচ্ছেন, এমনকি ভুক্তভোগী আব্দুল হালীমের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলছেন, আবদুল হালীম না কি তার বসতঘরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের ঘরে অগ্নিসংযোগ করেছেন। এ মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এলাকাবাসী।

অপর দিকে কৃষক আব্দুল হালীমসহ তার পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে সকলের জন্য এলাকায় শান্তিতে বসবাস করা অসম্ভব হয়ে উঠবে। তাই ভূমীদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন ও আদালতের কাছে বিনিত অনুরোধ জানান এলাকাবাসী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ