রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:২৮

রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:২৮

আর্জেন্টিনা জিতেছে তাই ফ্রিতে চুল-দাড়ি কেটে দিচ্ছেন সেই নরসুন্দর!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

২০১০ সাল থেকে আর্জেন্টিনার ভক্ত ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভীর এলাকার বাসিন্দা নরসুন্দুর বিপ্লব চন্দ্র শীল।

তার প্রিয় দল আর্জেন্টিনা ২০২২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে তাই বাড়ীতে প্রিয় দল আর্জেন্টিনার রঙে সাজিয়ে তোলেন। নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল নাগেশ্বরী সরকারি কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র।

তিনি পড়াশুনার পাশাপাশি নেওয়াশী বাজারে সেলুনের দোকানে কাজ করে বাবা-মা সহ তিন সদস্যের সংসার জীবন-জীবিকা নির্বাহ করেন।

অনেক দিনের স্বপ্ন ২০২২ সালের বিশ্বকাপ খেলা সময় তিনি তার বাড়ীতে আর্জেন্টিনার রঙে সাজিয়ে তুলবেন।

অনেক কষ্টে জমানো ৯ হাজার টাকা দিয়ে তার প্রিয়দলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন বাড়ীটি।

খেলা চলাকালীন সময়ে আর্জেন্টিনার সমর্থকরা তার বাড়ীতে গিয়ে আর্জেন্টিনার রঙে রাঙিয়ে তোলা বাড়ীটির ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়ে আনন্দ উপভোগ করতো অনেকেই। আসতেন না ব্রাজিল সহ অন্য দলের সমর্থকরা।

নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল বলেন, আমার বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে তোলায় এলাকার শতশত আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের ভালবাসা পেয়েছি।

পাশাপাশি আমার দৃঢ় বিশ্বাস ছিল,আমার প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করবে।

আমার প্রিয়দল আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি অর্জন করায় আমার বিশ্বাস ও স্বপ্ন সার্থক হয়েছে।

আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থক হয়ে থাকতে চাই।

তিনি আরও বলেন, আমি প্রতিদিন গড়ে আমি সেলুনে কাজ করে ৫০০ থেকে ৭০০ টাকা আয় করি।

তাই আমার প্রিয়দল আর্জেন্টিনা বিশ্বকাপ অর্জন করায় সোমবার আজকের দিনে শুধু মাত্র আর্জেন্টিনার সমর্থকদের জন্য চুল-দাড়ি কাটা ফ্রি।

একই গ্রামের আর্জেন্টিনার সমর্থক লকিবুল ইসলাম লতিফ ও সন্জয় পাল বলেন, তাদের গ্রামের আর্জেন্টিনার সমর্থক বেশি।

অনেকেই বাড়ীতে অর্জেন্টিনার পতাকা উঠালেও নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল বাড়ীতে আর্জেন্টিনার পতাকা রঙে সাজিয়ে তুলে আমাদের মত আর্জেন্টিনার সমর্থকদের মনে আনন্দ দিয়েছেন।

সেই সাথে আমাদের প্রিয়দল বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করায় সে আজ আমার মত আর্জেন্টিনার সমর্থকদের চুল-দাড়ি ফ্রিতে কেটে দিচ্ছেন।

আমাদেরও ফ্রিতে চুল-দাড়ি কেটে দিয়েছেন। তার ব্যাবহার আমাদের মুগ্ধ করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ