রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৩৯

রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৩৯

জবির মূল ফটকজুড়ে ভিনদেশি পতাকা, বইছে সমালোচনার ঝড়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ৪ দিন। এ বিশ্বকাপের উত্তাপ ছড়াচ্ছে দেশের সর্বত্র। বিশ্বকাপ ঘিরে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে উৎসবের আমেজ। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকজুড়ে অন্যদেশের পতাকা টানানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকজুড়ে দুটি পতাকা টানায় ব্রাজিলের সমার্থকরা। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এভাবে ভিনদেশি পতাকা টানানোর কোনো মানে হয় না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

অনেক শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, আনন্দকে বেদনায় রূপান্তরের কোনো মানে হয় না। ফুটবল বিশ্বকাপে আমাদের প্রিয় দল থাকবে আর আমরা বাঁধভাঙ্গা আনন্দ করবো এটা স্বাভাবিক। তাই বলে একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভিনদেশি পতাকা টানানো হবে!! আমাদের ২/৪ টা কাগুজে সার্টিফিকেট আর মার্কশিট দিচ্ছে বৈকি, বাস্তবে আমরা আসলে বিবেকহীন হচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শাহ পরাণ নামের এক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, আমরা ফুটবল পছন্দ করি বলেই কেউ ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির সাপোর্ট করতেই পারি, এটা যার যার ব্যক্তিগত পছন্দ। আমি ব্রাজিলের পতাকা আমার ফোনের ওয়ালপেপারে দিতেই পারি। বাসার ছাদে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা টানাতেই পারি। কিন্তু দেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যা আমাদের বাংলাদেশকে ধারণ করে এমন একটা সরকারি প্রতিষ্ঠানের মেইন গেইটে কিভাবে ভিনদেশের পতাকায় সয়লাভ করে গেইট সাজাই! হোক সেটা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইন্ডিয়া, পাকিস্তান! এটা তো কোনো বিয়ের গেইট না যে যা মন চায় তাই করলাম! আমাদের সুবুদ্ধি, সুচিন্তার উদয় হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমি দেখামাত্রই এটা সরানোর নির্দেশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কোনো ভিনদেশের পতাকা টানানো যাবে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ