শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১১:৪৭

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১১:৪৭

ঢাবির খ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম মাদ্রাসা শিক্ষার্থী জাকারিয়া

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ- ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত করা হয়েছে। এতে পাসের হার ১৬.৮৯ শতাংশ। পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাকারিয়া। তার স্কোর ১২০ এর মধ্যে ১০০.৫। তিনি দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

জাকারিয়া মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮০ দশমিক ৫০ পেয়েছেন। পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী সামিয়া আক্তার। তার মোট নম্বর ৯৫ দশমিক ৫০ তিনি মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৫ দশমিক ৫০ পেয়েছেন।

খ ইউনিটে তৃতীয় হয়েছেন রাজধানীর নটরডেম কলেজের ছাত্র মুহাম্মদ খালিদ হাসান। তার মোট নম্বর ৯৪ দশমিক ৭৫। তিনি মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৪ দশমিক ৭৫ পেয়েছেন।

ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মো. জাকারিয়া রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম দিয়ে ভর্তি পরীক্ষা দেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।

ফল যেভাবে দেখা যাবে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানা যাবে। এছাড়া, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা কলা অনুষদের ডিন অফিস থেকেও দেখা যাবে।

গত ২ অক্টোবর কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ