শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ৯:৪৬

শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ৯:৪৬

আর্জেন্টিনাকে লজ্জায় ভাসিয়ে সৌদি আরবের জয়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ

ম্যাচে ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে শুরুতে এগিয়েও গিয়েছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে গেল দৃশ্যপট। উজ্জীবিত আরবরা আলবিসেলেস্তেদের জালে বল জড়াল দুইবার।
শেষ পর্যন্ত লিড ধরে রাখল সৌদি আরব। আর তাতেই ঘটল অঘটন। কাতার বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে আর্জেন্টনাকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে সৌদি।

কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটেই স্কোরশিটে নাম তোলেন মেসি। অষ্টম মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। এসময় আলবিসেলেস্তেদের একজনকে ডি বক্সে অবৈধভাবে বাঁধা দেন সৌদি ডিফেন্ডার কানো।

ভিএআরের মাধ্যমে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি মেসি। যার ফলে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর প্রথমার্ধে আরো তিনবার বল জালে জড়ায় আর্জেন্টিনা। এর মাঝে একবার মেসি ও দুইবার লউতারো মার্টিনেজ সৌদি গোলরক্ষককে পরাস্ত করেন।

ম্যাচের ২২, ২৭ ও ৩৫ মিনিটে হওয়া গোলগুলো তিনবারই অফ সাইডের কারণে বাতিল হয়। ফলে হতাশায় পোড়ে আর্জেন্টিনা। সৌদির হাই লাইন ডিফেন্সের কারণেই বারবার এই সমস্যায় পড়ে আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে প্রথম ধাক্কা খায় আর্জেন্টিনা। সৌদির সালেহ আল শেহরি দারুণ দক্ষতায় এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান। যে ধাক্কা মানসিকভাবে আকাশী নীলদের পিছিয়ে দেয়।

পাঁচ মিনিট পর আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেন সালেম আল দাওসারি। অবিশ্বাস্য এক শটে বল জালে জড়িয়ে সৌদি আরবকে লিড এনে দেন তিনি। এরপর আক্রমণের ধার আরো বাড়ায় সবুজ জার্সিধারীরা।

ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় আর্জেন্টিনা। কিন্তু সৌদির হাই লাইন ডিফেন্স ভাঙতে যথেষ্ট বেগ পায় তারা। এর মাঝে যেটুকু সুযোগও তারা তৈরি করেছে তা নস্যাৎ করে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আলওয়াইস।

অতিরিক্ত সময়ে আব্দুল্লাহ আলামরি গোললাইন থেকে বল ফিরিয়ে দিলে আর্জেন্টিনার ম্যাচে ফেরার আশা প্রায় শেষ হয়ে যায়। বাকি থাকা সময়ে মেসির দল আর গোল করতে না পারলে হার নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। অন্যদিকে স্মরণীয় জয় পায় সৌদি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ