শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩৫

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৩৫

মাস্ক না পরা অপরাধের শামিল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মাস্ক না পরা অপরাধের শামিল। কারণ, মাস্ক না পরলে নিজে যেমন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি অন্যকেও এই রোগে সংক্রমিত করার ঝুঁকি থাকে। তিনি বলেন, ‘সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।’

কোভিড-১৯ এর বিস্তার রোধ এবং নিয়ন্ত্রণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৩ জুলাই) মেহেরপুর জেলার বিভিন্ন উপকারভোগী সংস্কৃতিসেবীদের মধ্যে চেক, অনুদান, হুইল চেয়ার এবং হিয়ারিং এইড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

মেহেরপুরের জেলা প্রশাসক মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, সদর উপজেলার নির্বাহী অফিসার মাসুদুল আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, প্রফেসর হাসানুজ্জামান মালক ও সাইদুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে কোভিড-১৯ এর সংক্রমণ আগের চেয়ে বাড়ছে। এই সংক্রমণ যেন আর না বাড়ে, সে জন্য জনগণকে আরও সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদে এই সংক্রমণ ঠেকাতে সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সকলেরই দায়বদ্ধতা রয়েছে। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাদেরকে জনসচেতনতা বাড়াতে একযোগে কাজ করতে হবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ