বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:০৫

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:০৫

ত্ব-হা গুমের শিকার হলেন কি না প্রশ্ন উঠেছে: বিএনপি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

সাত দিন আগে নিখোঁজ ধর্মীয় বক্তা আফছানুল আদনান (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) ও তার তিন সঙ্গীকে অবিলম্বে উদ্ধারের দাবি জানিয়েছে বিএনপি।

দলটি বলছে, তাদের নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। তারাও গুমের শিকার হলেন কি না, সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের আমলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই।

স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবনযাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা বা নিশ্চয়তা নেই। সব কিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, আদনানের স্ত্রী-পরিবারসহ অন্যরা প্রধানমন্ত্রীর দপ্তর, থানা-পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন দপ্তরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটি খুবই দুঃখ, উদ্বেগ ও রহস্যজনক।

বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বী বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্তচিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের গুম হওয়ার প্রেক্ষাপটে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার তিন সঙ্গীর নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে এবং তারাও গুমের শিকার হলেন কি না, সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ