শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৬

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৬

এসআই দম্পতির পাল্টাপাল্টি মামলা: স্বামী বরখাস্ত হলেও স্ত্রী বহাল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

পুলিশ দম্পতির পরস্পরের বিরুদ্ধে করা মামলার জেরে স্বামী ওবায়দুল কবির সুমন সাময়িক বরখাস্ত হলেও তার স্ত্রী সুমাইয়া বেগম লাকি আদালত থেকে জামিন নিয়ে চাকরিতে বহাল আছেন।

সুমন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাকে বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের কারণে গত ১ জুন এক আদেশে বরখাস্ত করে ডিএমপি।

অন্যদিকে তার স্ত্রী সুমাইয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি রাজশাহী মেট্রোতে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে স্বামী সুমনের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করার মামলা রয়েছে। ওই মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছেন।

মামলায় ওবায়দুল কবির অভিযোগ করেছেন, ২০১৬ সালে সুমাইয়ার সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে স্ত্রী সুমাইয়া বেগম লাকি উশৃঙ্খল জীবনযাপন আর পরকীয়ায় লিপ্ত হন। ছেলেকে বাসায় রেখে কাউকে কিছু না বলে বেরিয়ে যেতেন ইচ্ছামতো। কিছু জিজ্ঞেস করলে অকথ্য ভাষায় গালাগাল দিতেন এবং নারী নির্যাতনের মামলা করে চাকরিচ্যুত করার হুমকি দিতেন।

স্বামী সুমন এবং পারিবারিকভাবে অনেক বুঝানোর পরও স্ত্রী সুমাইয়ার আচরণ দিনের পর দিন খারাপ হতে থাকে। এক পর্যায়ে সুমাইয়া ওবায়দুল কবিরের কাছে ২০ লাখ টাকা ডিপোজিটসহ তার মায়ের বাড়ি করার জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন। উপায়ান্তর না দেখে ওবায়দুল কবির ঢাকা মহানগর হাকিমের আদালতে ২০২০ সালের ২৫ অক্টোবর একটি মামলা করেন।

যৌতুক নিরোধ আইনে করা ওই মামলায় সুমাইয়া বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে গত ২৭ জানুয়ারি জামিন নেন সুমাইয়া। বর্তমানে মামলাটি বিচারাধীন আছে।

ওবায়দুল কবির জানান, ওই মামলার পর ২০২০ সালের ১৩ ডিসেম্বর সুমাইয়া বেগমকে তালাক দেন তিনি। তালাকের নোটিশ পেয়ে সুমাইয়া ৬/৭ জন সন্ত্রাসী নিয়ে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে বাড়ির সামনে আক্রমণ করেন।

এ ঘটনায় ওবায়দুল কবির ঢাকা মহানগর নির্বাহী হাকিমের আদালতে সুমইয়ার বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/১১৭ ধারায় আরেকটি মামালা করেন। বর্তমানে এই মামলাটিও বিচারাধীন।

ওবায়দুল কবিরের মামলার পর স্ত্রী সুমাইয়া ২০২০ সালের ২০ ডিসেম্বর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় এসআই ওবায়দুল কবিরের নামে একটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় একই বছরের ২৯ ডিসেম্বর আদালতে জামিন নেন ওবায়দুল কবির।

ওবায়দুল কবির বলছেন, স্ত্রীর করা মামলার জেরে তাকে বরখাস্ত হলেন। অথচ স্ত্রীর বিরুদ্ধে তার করা দুটি মামলা থাকার পরও সুমাইয়া চাকরিতে বহাল আছেন।

এ ব্যাপারে সিআইডি রাজশাহী মেট্রোপলিটনের বিশেষ পুলিশ সুপার মো. আবদুল জলিল বলেন, অনেক সময় আদালতে মামলা হলে আমরা সাসপেন্ড করি না।

‘সুমাইয়ার ক্ষেত্রে কী হয়েছে সেটা আমার জানা নেই। এছাড়া আমাদের সাসপেন্ডের বিষয়টি সদর দপ্তরের প্রশাসন দেখে। সিআইডি সদর দপ্তরের প্রশাসন সুমাইয়ার বিষয়ে কিছু জানে কি না সেটা আমার জানা নেই।’

সিআইডির বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) জেসমিন বেগম বলেন, ‘সুমাইয়ার মামলার বিষয়টি আমাদের জানা নেই। আমরা যখন জানতে পারবো তার নামে মামলা হয়েছে এবং তিনি আদালতে হাজির হয়েছেন, সেই দিন থেকেই তিনি সাসপেন্ড হবেন।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ