শনিবার | ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০২

শনিবার | ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০২

সমাজের সর্বত্র ওলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: পীর সাহেব চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, ওলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

২ ডিসেম্বর  বৃহস্পতিবার বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি হাফেজ মাওলানা আসাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। সম্মেলনে জেলা ও মহানগর নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

পীর সাহেব চরমোনাই বলেন, আমরা রাজনীতি করে এমপি, মন্ত্রী হয়ে নিজেদের আখের গোছাতে চাই না। আমরা রাজনীতি করি ইবাদত হিসেবে। কাজেই লোভ-লালসা পরিহার করে একমাত্র দীন প্রতিষ্ঠার লক্ষ্যে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন ওলামায়ে কেরাম এক হলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে বেশি সময় লাগবে না। তিনি বলেন, তাগুতি শক্তির সহযোগী না হয়ে দীন প্রতিষ্ঠার জন্য ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে। সর্বত্র ওলাময়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

মুফতী ফয়জুল করীম বলেন, কিছু করার আগে লক্ষ্য ঠিক করে নিতে হবে। লক্ষ্য ঠিক না কলে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। ওলামায়ে কেরামকে এদিক-ওদিক ছুটোছুটি না করে লক্ষ্য নির্ধারণ করে কাজ করতে হবে। তবেই দেশে ইসলামী শাসন কায়েম সম্ভব হবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন নিয়ে এত প্রশ্ন যে, এখানে বড় কোন আলেম নেই; আওয়ামী লীগ ও বিএনপি’র নেতৃত্বে কোন বড় আলেম? সেখানে তো কোন প্রশ্ন নেই। তবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে কেনো এত প্রশ্ন, বুঝতে হবে- আমরা ইসলামী শাসন চাই না। তিনি বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হলে সকলকে ভেদাভেদ ভুলে এক হতে হবে এবং সমাজে ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ