সোমবার | ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৩৬

সোমবার | ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৩৬

নওগাঁয় আত্মসাতের ১৩ লাখ টাকাসহ হিসাবরক্ষক গ্রেপ্তার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

মো সাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলা উপজেলায় টাকা আত্মসাতের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ। আটক আসামি কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার রোসাইপাড়া কৈয়ারবিল গ্রামের মৃত. আমিন উল্লাহ’র ছেলে ইউসুফ কুতবী (২৬)। এ সময় তার হেফাজত হতে মোট ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

এর আগে গত ১/১২/২০২১ তারিখে পত্নীতলা থানায় একটি মামলা রুজু হয়। ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সংক্রান্তে পত্নীতলা থানা পুলিশ বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ।

তিনি আরো বলেন, আসামি ইউসুফ কুতবী ঘাসফুল পত্নীতলার মধইল শাখার জুনিয়র অফিসার (হিসাবরক্ষক) হিসেবে দায়িত্বে ছিলেন। প্রতিবারের ন্যায় জনতা ব্যাংক মধইল শাখা হতে অন্য কর্মচারীর সহায়তায় টাকা তুলে জমা দিত। প্রতিদিনের ন্যায় ৩০/১১/২০২২ তারিখে সদস্যদের মাঝে ঋণ বিতরণের জন্য টাকা তুলে নিয়ে যান। টাকার পরিমাণ বেশি হওয়াই অন্য কর্মচারীকে নিয়ে টাকা তোলার জন্য নির্দেশ দিলেও আসামি কাউকে সঙ্গে না নিয়ে সকাল পৌনে ১১টায় একাই জনতা ব্যাংক শাখায় যান এবং ঘাসফুল একাউন্ট থেকে টাকা তুলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামি টাকা নিয়ে ফিরে না আসায় তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানান।

পরবর্তীতে আসামি অন্য একজনের ফোন থেকে বাদীকে ফোন করে বলেন, তিনি জয়পুরহাট রেলস্টেশন আছেন। বাদীর অফিস থেকে জয়পুরহাট যেতে দেরি হবে বিধায় তাদের বদলগাছী শাখার ব্যবস্থাপক মো: হারুন অর রশীদকে যাওয়ার জন্য বলেন এবং সে অনুযায়ী খোঁজাখুঁজি করার পরেও তাকে কোথাও পাওয়া যায়নি।

এ ঘটনায় পত্নীতলা থানায় মামলা হলে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার প্রত্যক্ষ দিকনির্দেশনায় মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তার ও আত্মসাৎ হওয়া টাকা উদ্ধারের চেষ্টাকালে গোপনে এলাকা থেকে পালিয়ে যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ওই আসামি ইউসুফ কুতবীকে বৃহস্পতিবার ভোরে নজিপুর বাস স্ট্যান্ড হতে আটক করা হয় করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সেই সঙ্গে আত্মসাৎকৃত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার পাঠানোর ৯ ঘণ্টার মধ্য ঘাসফুল সংস্থার ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ