বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ১:৩০

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ১:৩০

যশোরে নির্বাচনী প্রচারণায় গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর জেলা প্রতিনিধি:
নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আতিয়ার রহমান (৬৫) নামে মুজাহিদ কমিটির এক নেতা মারা গেছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছে। রোববার (২১ নভেম্বর) যশোরের বাঘারপাড়া উপজেলার পুলেরহাটে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান উপজেলার বন্দবিলা ইউনিয়নে মথুরাপুর গ্রামের মৃত আলী বক্স মন্ডলের ছেলে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি খাজুরা সাংগঠনিক থানা শাখার সাধারণ সম্পাদক।

আহতরা হলেন, একই গ্রামের মৃত ওয়াহেদ আলী মোল্যার ছেলে মোটরসাইকেল আরোহী আজিজুর রহমান (৬০)। তিনি একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক। আহত অন্যজন একই উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের মোশারেফ হোসেনের ছেলে মোটরসাইকেল চালক মঞ্জুরুল ইসলাম (২২)।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক শূরা সদস্য নাজমুল হুদা জানান, বন্দবিলা ইউনিয়নে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় পাঠান পাইকপাড়ায় যাচ্ছিলেন আতিয়ার রহমান। তার সাথে ছিলেন আজিজুর রহমান। পথিমধ্যে বিকেল সাড়ে পাঁচটায় যশোর-মাগুরা মহাসড়কের পুলেরহাটে পৌঁছালে আতিয়ার রহমানের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মঞ্জুরুল ইসলামের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আতিয়ার রহমান মোটরসাইকেল থেকে ছিটকে সোহাগ পরিবহনের একটি বাসের নিচে পড়লে ঘটনাস্থলেই মারা যান। আহত আজিজুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। মোটরসাইকেল চালক যুবক মঞ্জুরুল ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

রাত আটটায় বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরির্দশক আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত গতিতে যশোরের দিকে চলে গেছে। আতিয়ার রহমানের মরদেহ বারোবাজার হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ