বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৩৮

বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৩৮

শপথ নিলেন উত্তরা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ
উত্তরা প্রেসক্লাব ২০২১-২২ইং সেশনের (প্রতিষ্ঠাকালীন) দায়িত্বভার গ্রহণ করেছেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। মঙ্গলবার (৯ নভেম্বর, ২০২১) সন্ধ্যায় উত্তরার একটি পার্টি সেন্টারে শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী ০১ (এক) বছরের জন্য ক্লাবের সকল দায়িত্বভার বুঝে নেন কমিটির সভাপতি রাসেল খান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এ সময় নির্বাচিত কমিটির সকল প্রতিনিধিসহ উত্তরা প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আবু জাফর সূর্য। শপথ পরবর্তী আহ্বায়ক কমিটির সদস্যদের উপস্থিতিকে নবনির্বাচিত কমিটিকে ক্ষমতাপত্র বুঝিয়ে দেন বিগত দিনে উত্তরা প্রেসক্লাব পরিচালনায় আহ্বায়কের দায়িত্ব সমাপ্ত করা কাজী রফিক। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ও মাইটিভির বার্তা প্রধান মাহমুদ আল ফয়সাল।
উত্তরা প্রেসক্লাব ২০২১-২২ সেশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণকারী সদস্যরা হলেন- রাসেল খান- সভাপতি (মানবকণ্ঠ), মানিক খান- সহ সভাপতি (বাংলাদেশ বুলেটিন), দেলোয়ার হোসেন- সাধারণ সম্পাদক (যুগান্তর), মাহতাব ফারাহী- যুগ্ম সাধারণ সম্পাদক (নতুন বার্তা), মো. আবু বক্কর সিদ্দিক (সুমন) – সাংগঠনিক সম্পাদক (যুগান্তর), জাহাঙ্গীর কবির- অর্থ সম্পাদক (বাংলাদেশের আলো), দফতর সম্পাদক- মো. যোবায়ের হোসাইন (এই বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. তারেক রহমান (উত্তরা নিউজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- স্বপন রানা সোহেল (বাংলাদেশের খবর), মহিলা বিষয়ক সম্পাদক- মাহমুদা আক্তার পুষন (মাইটিভি), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- শিমুলী আক্তার (মুক্তখবর), নুরুল আমিন হাসান (আজকের পত্রিকা) ও সৈয়দ ইদ্রিস আলী (প্রতিদিনের বাংলাদেশ)।
উল্লেখ্য যে, গত ৩০ অক্টোবর দিনব্যাপী উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২১-২২ ইং। ৭৭ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে উক্ত কমিটিতে বিভিন্ন পদে উপরোক্ত প্রার্থীদের নির্বাচিত করেন। সর্বশেষ শপথ গ্রহণের মধ্য দিয়ে উত্তরা প্রেসক্লাব পরিচালনায় নবনির্বাচিত নেতৃবৃন্দরা নিজেদের উপর অর্পিত দায়িত্ব বুঝে নেন।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ