শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১২

শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:১২

রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ

মো সাহিদ হাসান:

রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শনিবার (২৮ মে)সকাল ১১ টায় পদ্মা গার্ডেন ডুলিবিবি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সভাপতি হযরত মাওলানা হোসাইন আহমেদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হযরত মাওলানা মোহা আব্দুল হক আজাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ধর্মীয় দিক সাধারণ জনগণের আস্থা আলেমদের উপর থাকায় মানুষ নামাজের সময় আলেমদের খোঁজ করে এবং আলেমদের পেছনে নামজ পড়ে। ধর্মীয় দিকের মতো সামাজিক দিকেও মানুষের আস্থা অর্জন করতে হবে তবেই সাধারণ জনগণ আলেমদেরকে নির্বাচনে ভোট দেবে।

বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ বেলায়েত হোসেন বলেন আজকে দেশ থেকে যত টাকা পাচার হয়েছে এসব টাকা দেশে থাকলে বড় বড় কম্পানি তৈরী হতো লক্ষ্য যুবকের কর্মসংস্থান হতো। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাগুৎকে সমর্থন করে না। তিনি নেতাকর্মীদের সকল নির্বাচনে ঝাপিয়ে পড়ার নির্দেশ দেন এবং নির্বাচনের আগে প্রত্যেক থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ গড়ে তোলার কথা বলেন।

দিনব্যাপী উক্ত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সংগঠনটির নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং দ্বিতীয় অধিবেশনে ঢাকা থেকে আগত ও স্থানীয় সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন, পরিশেষে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন সহকারী সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হযরত মাওলানা আবুল কালাম আজাদ পরিচালক, জিননূরাইন শিল্পীগোষ্ঠী, হাফেজ মাওলানা এইচ এম সাইফুল ইসলাম পরিচালক, আহ্বান শিল্পীগোষ্টী।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সহ-সভাপতি ফয়সাল হোসেন মনি, সাধারণ সম্পাদক তারিফ উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলন রাজশাহী জেলা সভাপতি শফিকুল ইসলাম , ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাও মুরশিদ আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর সভাপতি ইসাহাক ইসলাম ও রাজশাহী জেলা সভাপতি জহুরুল হক সহ সংগঠনটির জেলা, থানা,ওয়ার্ডের দায়িত্বশীল ও সদস্যরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ