শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:১৩

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:১৩

আল্লাহ যে কারণে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে বান্দাদের পরীক্ষা করেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সম্প্রতিই তুরস্ক ও সিরিয়ায় ঘটে গেল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এতে অন্তত ৪৫ হাজার মানুষ মারা গেছেন। এটি যে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিরাট পরীক্ষা, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তিনি তার বান্দারের কেন এরকম বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে পরীক্ষা করেন— সেটিরই উত্তর দিয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়ের তাফসিরুল কুরআন বিভাগের অধ্যাপক শায়খ ড. আবদুস সালাম আলমাজিদি।

শনিবার আরবি সংবাদমাধ্যম আলজাজিরা মুবাশির জানায়, চ্যানেলটির নিয়মিত অনুষ্ঠান ‘আইইয়ামুল্লাহ’—তে অংশ নিয়ে শায়খ আলমাজিদি এ বিষয়ে কথা বলেন। তার মতে— ‘ভূমিকম্প ও এরূপ প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সতর্কতা ও শিক্ষাগ্রহণের মাধ্যম। এই সতর্কতা এজন্য যে— যাতে মানুষ তার প্রতিপালকের সাথে সার্বক্ষণিক সম্পর্ক জুড়তে প্রয়াসী হয়।’

শায়খ ড. আবদুস সালাম আলমাজিদি বলেন, ‘আল্লাহ সুবহানাহুতায়ালা এরূপ প্রাকৃতিক দুর্যোগ দেন মানুষকে তাঁর কুদরত ও ক্ষমতা স্মরণ করিয়ে দেয়ার জন্য এবং এজন্যও যে- মানুষ যেন তার প্রতিপালকের সক্ষমতা ও সামর্থ্য প্রত্যক্ষ করতে পারে এবং শিক্ষাগ্রহণ করতে পারে।’

শায়খ আলমাজিদিকে প্রশ্ন করা হয়- ‘তাহলে ভূমিকম্পে এত সংখ্যক শিশু মারা গেল— তারাও কি শিক্ষাগ্রহণ করবে?—এর উত্তরে তিনি বলেন, ‘শিক্ষাগ্রহণটা শিশুদের জন্য নয়; বরং এটি তাদের জন্য যারা ক্ষতিগ্রস্ত শিশুদের দেখল। আর যারা মারা গেল, তারা তো শাহাদাতের মর্যাদা পেল।’

হজরত জাবের রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়া শহীদ সাতজন। যেমন—১. প্লেগে মৃত্যুবরণকারী, ২. পানিতে ডুবে মৃত্যুবরণকারী, ৩. আঘাতে মৃত্যুবরণকারী, ৪. পেটের পীড়ায় মৃত্যুবরণকারী, ৫. আগুনে পুড়ে মৃত্যুবরণকারী, ৬. কূপে পড়ে মৃত্যুবরণকারী ও ৭. সন্তান প্রসব যন্ত্রণায় মৃত্যুবরণকারী নারী। আবদুল্লাহ ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত, মহানবী সা: বলেন, প্রবাসে মৃত্যুবরণকারী শহীদ। (ইবনে মাজাহ)  -আলজাজিরা মুবাশির থেকে বেলায়েত হুসাইনের অনুবাদ

সূত্র: নয়াদিগন্ত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ