শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৫৬

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৫৬

ডুরান্ড লাইনে কোনো বেড়া দেয়া যাবে না: তালেবান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আফগানিস্তানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ডুরান্ড লাইনে কোনো বেড়া দিতে অনুমতি দিবে না তালেবান কর্তৃপক্ষ। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

বুধবার তোলো নিউজকে আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্ত বাহিনীর প্রধান মৌলভি সানাউল্লাহ সানজিন বলেন, আমরা আর ডুরান্ড লাইনে কোনো বেড়া দিতে অনুমতি দিব না। তা এ বেষ্টনী যেকোনো ধরনের হোক না কেন তা নির্মাণ করতে দেয়া হবে না। আগে যে বেড়া দেয়া হয়েছে, তা তারা (পাকিস্তান) দিয়ে ফেলেছেন( এটা নিয়ে আর কিছু করার নেই)। কিন্তু, নতুন করে আফগান সীমান্তে কোনো বেড়া দেয়া যাবে না।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডুরান্ড লাইনে বেড়া নির্মাণের বিষয়ে কূটনীতিক পর্যায়ে আলোচনা হয়েছে। পাকিস্তান তার ডুরান্ড লাইনে সীমান্ত বেষ্টনী নির্মাণ অব্যাহত রাখবে। এরপরই আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্ত বাহিনীর প্রধান এমন মন্তব্য দেন।

এদিকে পাকিস্তান সীমান্তে ডুরান্ড লাইন অঞ্চলে দেশটির সীমান্ত বেষ্টনী নির্মাণে বাধা দিতে ৩০টির বেশী ঘাঁটি বা চৌকি নির্মাণ করেছে তালেবান কর্তৃপক্ষ।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেন, ইসলামী আমিরাত (তালেবান কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত আফগান সরকার) বিশ্বাস করে যে ভালো প্রতিবেশীসুলভ আচরণ, আলোচনা বৈঠক ও বোঝাপড়ার মাধ্যমে এ সমস্যা নিয়ে কথা হবে।

তালেবান কর্তৃপক্ষ আরো বলেছে, পাকিস্তান সীমান্তে ডুরান্ড লাইন অঞ্চলে দেশটির সীমান্ত বেষ্টনী নির্মাণের পর উভয় দেশের মানুষ অভিযোগ করেছেন যে তারা এখন আর চলাচল ও যোগাযোগ করতে পারছেন না।

ডুরান্ড লাইন অঞ্চলে বাস করা এক ব্যক্তি মতিউল্লাহ মোমান্দ বলেছেন, পাকিস্তানি কর্তৃপক্ষ সীমান্তে বেড়া নির্মাণের পর আমরা আমাদের ভাই, আত্মীয়-স্বজন ও গোত্রগুলো থেকে বিছিন্ন হয়ে গেছি।

সূত্র : তোলো নিউজ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ