শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৮

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৮

জয়ী হয়ে ডিএনসিসির ১৫ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ডে পরিণত করতে চান রফিকুল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর উপনির্বাচন আগামী ১২ জুন। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ১৫ জন প্রার্থী জনসংযোগ করছেন। তবে তাদের মধ্যে নির্বাচনে জয়ী হলে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে ইশতেহার ঘোষণা করেছেন প্রার্থী মো. রফিকুল ইসলাম।

সাবেক সেনা পরিবারের কৃতি সন্তান রফিকুল ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহারে ১৬ দফায় নাগরিক জীবনের যাবতীয় সুযোগ-সুবিধা তুলে ধরেছেন।

নির্বাচনে জয়ী হলে এই কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে ১৫ নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ডে পরিণত করতে চান উচ্চ শিক্ষিত এই তরুণ প্রার্থী। রফিকুলের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে রয়েছে:

১. সকল পুরাতন রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ
২. যে সমস্ত অলিতে-গলিতে এখনো কাচা রাস্তা রয়েছে, সেখানে সুয়ারেজসহ নতুন রাস্তা নির্মাণ
৩. সকল গলিতে এলইডি সড়ক বাতি স্থাপন
৪. ১৫ নং ওয়ার্ডে সরকারী কমিউনিটি সেন্টার নির্মাণ
৫. খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণ
৬. ওয়ার্ডের সকল পাড়া-মহল্লার সড়কে বৃক্ষরোপন কর্মসূচী পালন করে সবুজ প্রাকৃতিক পরিবেশ তৈরি করা
৭. সকল বস্তিবাসীদের জন্য বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকরণ
৮. পাড়া মহল্লার গুরত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই জোন স্থাপন
৯. বিনামূল্যে আইসিটি ও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং কল সেন্টারের মাধ্যমে ২৪ ঘন্টা সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান
১০. যেসব এলাকায় পানির সমস্যা সেখানে নতুন পানির পাম্প স্থাপন
১১. ওয়ার্ড কার্যালয়ে অফিসিয়াল কার্যক্রম অনলাইন সেবা নিশ্চিত করণ
১২. তাবলিগ জামায়াতের মুসল্লিদেরও জন্য ওয়ার্ড ভিত্তিক একটি কেন্দ্রীয় মারকাজ স্থাপন ও একটি কেন্দ্রীয় মহিলা তালিম ঘর স্থাপন
১৩. ওয়ার্ডে একটি মডেল মসজিদ নির্মাণ ও মক্তব এবং ইসলামিক পাঠাগার নির্মাণ যেখানে সর্বসাধারণের বিনামূল্যে কোরআন শিক্ষাদান ব্যবস্থা করা
১৪. হিন্দু ধর্মালম্বীদের জন্য আধুনিক মডেল মন্দির ও অন্যান্য ধর্মালম্বীদের গীর্জা এবং প্যাগোডা স্থাপন
১৫. ওয়ার্ডে একটি সরকারি মা, শিশু ও প্রসূতি সেবাদান কেন্দ্র/স্যাটেলাইট ক্লিনিক স্থাপন
১৬. মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসী প্রতিরোধে এলাকা ভিত্তিক সন্ত্রাস দমন কমিটি গঠন ও প্রতি এলাকায় সিকিউরিটি গেট ও সিসি ক্যামেরা স্থাপন।

এদিকে এলাকার জনমত জরিপে অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে আছে রফিকুল। প্রায় সব দলের সমর্থকরা ক্লিন ইমেজের এই প্রার্থীকর পক্ষ নিয়েছেন। কারন উচ্চ শিক্ষিত এই তরুণ প্রার্থী নামাজী সৎ এবং মিশুক। এর আগে তিনি মহামারী করোনাসহ নানা সংকটে এবং সামাজিক কাজের মাধ্যমে এলাকাবাসীর কাছে প্রিয় মানুষ হিসেবে পরিচিতি পান। তাই শিক্ষিত জনগোষ্ঠী তাকে পছন্দের তালিকায় রেখেছেন।

ডিএনসিসির ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম বলেন, জনগণ যদি আমাকে ভোট প্রদানের মাধ্যমে জয়ী করলে ১৫ নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলরের অসমাপ্ত কাজসহ উক্ত ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ডে পরিণত করবো। সব সময় আপামোর জনতা আমাকে নাগরিক সেবার জন্য তাদের কাছে পাবে এই প্রতিশ্রুতি দিচ্ছি।

এক পর্যন্ত ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এই প্রশ্নে রফিকুল বলেন, ‘আমি সেনা পরিবারের সন্তান। বিধায় ১৫ নং ওয়ার্ডের বিশাল একটা অংশ সেনা সদস্যসহ অন্যান্য সরকারি চাকুরিজীবিদের। তারা সকলেই আমাকে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং নানা ভাবে গাইড লাইন দিচ্ছেন। এছাড়া ওয়ার্ডের সকল স্তরের পেশাজীবী মানুষজন আমাকে ভালোবাসে এবং তরুন প্রজন্ম ইতিমধ্যে আমার সাথে জনসংযোগে অংশগ্রহন করছেন’।

উল্লেখ্য, ডিএনসিসির ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সালেক মোল্লার মৃত্যুর পর এই ওয়ার্ডের উপনির্বাচনের ঘোষনা দেওয়া হয়। ১৫ নং ওয়ার্ডটি ক্যান্টনমেন্ট থানা, ভাসানটেক থানা ও পল্লবী থানার একাংশ। এখানে ভোটারের সংখ্যা ৮৫ হাজার ৮৮৬ জন। আগামী রবিবার (২৮ মে) এই ওয়ার্ডের কাউন্সিলর উপনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ