মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৩০

মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৩০

বিয়ের এক দিন পার না হতেই বিচ্ছেদ!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

কাঙ্খিত ও উৎসবের আমেজেই হয় বিয়ে। এটি পারিবারিক, সামাজিক এবং এক জোড়া জীবনের মধুর বন্ধন। কিন্তু সে বিয়ে টিকল না এক দিনও। বরকে তালাক দিল কনে। এমন ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামে।

শুক্রবার (৬ আগস্ট) সকালে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে কবুল বলে তারা বিয়ে করেছিলেন। কনে ও তার পরিবারের ভাষ্যমতে, বর মো. হাসান দৃষ্টি প্রতিবন্ধী। তথ্য গোপন করে হাসানের লোকজন প্রতারণা করেছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তেওয়ারীগঞ্জের চর মটুয়া গ্রামের মনা চৌকিদার বাড়ির কৃষক মনির আহমেদের মেয়ের (নাইমা আক্তার) সঙ্গে পারিবারিকভাবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর এলাকার হাসানের বিয়ের কথা হয়।

এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ১৫ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসে। দুপুরের খাবার শেষে ২ লাখ টাকা দেনমোহরে বর-কনের বিয়ে হয়। এরপরই কনে জানতে পারেন, বর চোখে দেখেন না। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কানা-ঘুষা চলে।

এ নিয়ে শুক্রবার সকালে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে বৈঠকে বসেন দুইপক্ষ। এসময় বিয়ে বিচ্ছেদ এবং খরচ বাবদ বরপক্ষের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বর ও কনের পক্ষের লোকজন কোনো কথা বলতে রাজি হয়নি।

জানতে চাইলে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মো. সফি উল্যাহ বলেন, ছেলে দৃষ্টি প্রতিবন্ধীর বিষয়টি কনে ও তার পরিবার জানতেন না। পরে বৈঠকে বিয়ে বিচ্ছেদ ও জরিমানা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ