বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:০৫

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:০৫

চাঁদপুরে শীতার্তদের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

চাদঁপুর প্রতিনিধি :

চাঁদপুরে শীতার্ত পথচারী, দিনমজুর, রিকশাচালক ও অসহায় শীতার্তদের মাঝে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

পহেলা জানুয়ারি শনিবার রাতে শহরের বিপনিবাগ থেকে শুরু করে কোর্ট স্টেশন, শপথ চত্বর, বড় স্টেশন ও শহীদ মিনার এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা যুব আন্দোলনের নেতৃবৃন্দ।

কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাঃ জয়নাল আবদীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ।

কম্বল বিতরন কালে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, এটা আমাদের মানবিক দায়িত্ব মানবিক দায়িত্ববোধ থেকেই পীর সাহেব চরমোনাই নেতৃত্বে আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি। তিনি বলেন, এই শীতে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। তাই সমাজের বিত্তবানদের এসকল মানবিক কাজে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ চলবে।

জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ বলেন, আমরা শীতার্তদের হাতে নূন্যতম দায়িত্ববোধ থেকে মাত্র একটি কম্বল তুলে দিচ্ছি। আমরা চেষ্টা করছি অসহায় শীতার্তদের কে এই কনকনে শীতে ইসলামী যুব আন্দোলন এর পক্ষ থেকে কম্বল ও বিভিন্ন শীতবস্ত্র তুলে দিতে। আমরা সবে মাত্র শুরু করেছি। ধারাবাহিকভাবে শীতার্তদের জন্য আমাদের এই কম্বল বিতরণ কার্যক্রম চলবে। আমরা চাই সমাজের একটি মানুষও যেন শীতে কষ্ট না পায়।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা যুব আন্দোলনের সাবেক সাধারন সম্পাদক মাওলানা মাহদী হাসান, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি এ কে মোখতার হোসাইন র হোসেন, সাধারণ সম্পাদক এইচ.এম নিজাম, প্রচার সম্পাদক মাওলানা ফরিদ হোসেন, দপ্তর সম্পাদক হাফেজ শাহাদাত, পৌর সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক এইচ এমন ওমায়ের খান রাহাত সহ সংগঠনের নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ