সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০১

সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০১

ঢাকা-১৮ কে বাংলাদেশের স্মার্ট ও মডেল আসন তৈরি করবো-খসরু চৌধুরী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

এইচ এম মাহমুদ হাসানঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী সিআইপি বলেছেন, রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন হলো ঢাকা-১৮ আসন। এখানে আপনারা অনেক অসুবিধায় ছিলেন। আপনারা অনেক নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিলেন। আমি আপনাদের অসুবিধা দূর করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ সব সমস্যা দূর করে ঢাকা-১৮ কে স্মার্ট আসন হিসেবে বাংলাদেশের মডেল তৈরি করবো।

শনিবার বিকালে উত্তরখানের কাঁচকুড়া শিক্ষা কমপ্লেক্সে ৪৪ নং ওয়ার্ডে বসবাসরত আওয়ামী লীগ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য সুধীজনদের নিয়ে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খসরু চৌধুরী এমপি বলেন, আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু করার। আমি চাই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে। বিদ্যুৎ ও গ্যাস যাতে আপনারা ঠিকঠাকভাবে পান। আপনাদের যত সমস্যা আছে, সব যাতে দূর হয় তার জন্য আমি কাজ করছি।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। আমরা দেশের দারিদ্র দূর করতে চাই এবং নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে চাই। দেশের প্রতিটি নাগরিক যাতে উন্নত ও সমৃদ্ধ জীবন পায় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

মো. খসরু চৌধুরী বলেন, আমি সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে সকল সমস্যার সমাধান করে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় পূর্বক টেকসই পরিবর্তন নিশ্চিত করতে কাজ করছি। ঢাকা-১৮ আসন জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এখানে কোন সন্ত্রাস, চাঁদাবাজের ঠাই নেই। আমি ঢাকা-১৮ কে সব আসনের মধ্যে সেরা ও স্মার্ট আসন করার প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন, উত্তরখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমান প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ