শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:০১

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:০১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমি যানজট

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলায় সড়কটি বন্ধ রয়েছে। একারণে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সাইনবোর্ড, কাঁচপুর এলাকায় প্রায় ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের মধ্যেও যানজটে বিভিন্ন পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সারি দেখা যাচ্ছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকেই ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সাইনবোর্ড, কাঁচপুর এলাকায় প্রচুর গাড়ি আটকে রয়েছে। এদিকে, সেতুর সংস্কারের কথা চালকদের অধিকাংশই জানেন না। এরই মধ্যে সেতুর পাটাতন খুলে কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ।

কবির নামে এক ট্রাকচালক জানান, সেতু সংস্কারের কথা তিনি জানেন না, আর তাই সকাল ৭টা থেকে তিনি এখানে আটকে আছেন।

আসাদুজ্জামান নামে আরেক চালক বলেন, আমি মদনপুর যাবো। এক ঘণ্টা ধরে বসে আছি। রাস্তা বন্ধ থাকবো জানলে গাড়ি নিয়ে বের হতাম না।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলবে, এ বিষয়ে গত ২ দিন আমরা মাইকিং করেছি। এখন চট্টগ্রামমুখী যেসব পণ্যবাহী গাড়ি আটকা আছে তাদের বলা হয়েছে নরসিংদী দিয়ে ব্রাক্ষণবাড়িয়া হয়ে যাওয়ার জন্য। আর ঢাকামুখী গাড়িগুলো মিনারবাজার দিয়ে সোনারগাঁওয়ের মোগরাপাড়া হয়ে বিকল্প রাস্তা দিয়ে যেতে হবে।

সবার সহযোগিতা কামনা করেন সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আবুল হোসাইন বলেন, আগামী ১৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত লাঙ্গলবন্দ সেতুর উভয় লেন বন্ধ থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ