শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১৫

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১৫

সখিপুরে মুঘলদের নিদর্শন আট গম্বুজ বিশিষ্ট দেওয়ান বাড়ি মসজিদ!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

সাইফুল টাঙ্গাইল, টাঙ্গাইল:

স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন টাঙ্গাইলের সখীপুরের দেওয়ানবাড়ি মসজিদ। উপজেলার কচুয়া গ্রামের দেওয়ান বাড়িতে মসজিদটি অবস্থিত। এটি মুঘল আমলের শেষ দিকে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। দেড় শ বছরের বেশি সময় ধরে আটটি গম্বুজ নিয়ে এখনো স্বমহিমায় দাঁড়িয়ে আছে মসজিদটি।

এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ইটের গুঁড়ি ও চুনাপাথর দিয়ে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুর রহমান ৮৬) এসব তথ্য জানান।

দেওয়ান হাবিবুর রহমান আরও জানান, দেওয়ান পরিবারের পূর্বপুরুষ শাহ্সূফি মো. গোমর আলী দেওয়ান (১৭৬৫-১৯৪০ খ্রিষ্টাব্দ) মসজিদটি নির্মাণ করেছিলেন।

মসজিদের প্রতিটি দেয়াল ৪০ ইঞ্চি পুরু। যার ভেতরে-বাইরে নানা কারুকাজ খচিত। চোখ জুড়ানো বিস্ময়কর এই প্রাচীন স্থাপত্যের পিলারগুলোতে কোনো প্রকার লোহা বা রড ব্যবহার করা হয়নি বলে জানান এলাকার প্রবীণ মুসল্লিরা।

জানা যায়, এই মসজিদের জন্য প্রায় পাঁচ একর জমি ওয়াক্ফ করে দেওয়া হয়েছে। মসজিদের পাশেই রয়েছে বিশাল পুকুর। পুকুরের চারপাশে নানা প্রজাতির গাছপালা, আছে কবরস্থান। যেখানে চার নিদ্রায় শায়িত রয়েছেন হজরত শাহ্সূফি মো. গোমর আলী দেওয়ানের ছেলেসহ তাঁর পরবর্তী বংশধর।

মসজিদের পাশে বিশাল এক ঈদগাহ মাঠ। যেখানে প্রতি ঈদের নামাজে প্রায় সাড়ে তিন হাজার মুসল্লি সমবেত হন। দেওয়ান বাড়ি মসজিদে একসঙ্গে প্রায় তিন শ মুসল্লি নামাজ পড়তে পারেন। মসজিদের ভেতরে প্রতিদিন সকালে নিয়মিত কোরআন শিক্ষা দেন পেশ ইমাম আইন উদ্দিন।

মসজিদটির বর্তমান পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুর রহমান বলেন, ‘মসজিদটি আমার দাদার বাবা গোমর আলী দেওয়ান নির্মাণ করেছিলেন। এটি প্রায় দেড় শ বছর আগে নির্মাণ করা হয়েছে।’

দেওয়ান বংশের সুযোগ্য উত্তরসূরি নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বাদল বলেন, ‘ আমার জানামতে এই মসজিদের সমসাময়িক বা এর আদলে আর কোনো মসজিদ সখীপুরে খুঁজে পাওয়া যাবে না।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ